Saturday, March 21, 2026

মুখ্যমন্ত্রী আসার আগেই রাসমেলা চত্ত্বরে আগুন, পুড়ল দোকান

Date:

Share post:

কাল, সোমবার কোচবিহারের রাস মেলায় যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারা আগেই রাস মেলা প্রাঙ্গণে অগ্নিকাণ্ড। গ্যাসের সিলিন্ডার থেকে এই ঘটনা ঘটে। তবে ঘটনা বেশি দূর এগোয়নি। তার আগেই যথাযথ ব্যবস্থা নেয় দমকল।

রবিবার সকালে দোকানের একটি সিলিন্ডার থেকে আগুন লাগে। দোকানটি থেকে ধোঁয়া বেরতে শুরু করে খবর যায় দমকলে। আসে তিনটি ইঞ্জিন। তবে ওই দোকান থেকে আরও বেশ কয়েকটি দোকান পুড়ে গিয়েছে। আগামীকাল মুখ্যমন্ত্রীর কোচবিহার সফরে আসার কথা। ফলে সেখানে এই ঘটনা কার্যত কপালে ভাঁজ ফেলেছে পুলিশ-প্রশাসনের।

কাল সোমবার মুখ্যমন্ত্রী প্রথমে কোচবিহার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় সভা করবেন। তারপর সেখান থেকে মদনমোহন মন্দিরে যাবেন। তারপর রাসমেলার মাঠে যাওয়ার কথা তাঁর।

আরও পড়ুন-দিল্লির রাস্তায় গৌতম গম্ভীরের নামে পোস্টার! কিন্তু কেন?

 

Related articles

শনির সকালে ঝিরঝিরে বৃষ্টি, একধাক্কায় কলকাতায় ৬ ডিগ্রি পারদ পতন!

রাতভর ঝড়বৃষ্টির কারণে নিম্নমুখী সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সকালে যা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে মহানগরীর সেই তাপমাত্রা...

খুশির ইদে আজ রেড রোডে নমাজ পাঠ, উপস্থিত থাকবেন মমতা-অভিষেক

বাংলা তথা দেশজুড়ে আজ খুশির ইদ (Eid) উৎসব। সম্প্রীতির বার্তা সামনে রেখে প্রতিবছর বঙ্গজুড়ে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...