Saturday, May 9, 2026

নবনীতার প্রেমে পড়েছিলেন, এতদিনে স্বীকার অমলের

Date:

Share post:

প্রেসিডেন্সি কলেজের ইংরেজি অনার্সের নবনীতা দেবসেনের প্রেমে পড়েছিলেন অর্থনীতির অমল মুখোপাধ্যায়। বলে উঠতে পারেন নি। এতদিন পর নবনীতার স্মরণসভায় নিজেই বললেন কলেজের একদা প্রাক্তনী ও পরে অধ্যক্ষ অমল মুখোপাধ্যায়। বর্ষীয়ান অমলবাবু প্রকাশ্যে বলেছেন,” কাউকে বলিনি; নবনীতাই আমার প্রথম প্রেম।” নবনীতাকে বলতে পারেন নি। কিন্তু নিজেকে সরিয়ে নিতে কবিতা লিখেছিলেন অমল-” বিদায় তমস্বিনী, ভুলে যেও এ ধ্রুবতারায়।” মজার কথা কিছুই না জেনে অমলকে চিঠি লিখেছিলেন নবনীতা। কবিতার প্রশংসায় এবং কাল্পনিক প্রেরণাদাত্রীর প্রতি আবেগভরা উচ্ছ্বাসে। স্মরণসভা শেষের পর সভাঘর থেকে বেরনোর সময় অমলবাবুর প্রাপ্তি নবনীতার মেয়ে নন্দনা তাঁকে বলে গেলেন,” মা কিন্তু আপনাকে ঠিকই ভালোবাসতেন।”

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...