Thursday, June 25, 2026

পড়শি যুবকের সঙ্গে সম্পর্ক মেয়ের, মানতে না পেরে মেয়েকে নলি কেটে খুন করল বাবা

Date:

Share post:

পড়শি যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে মেয়ে। মেনে নিতে পারেনি বাবা। রাগে নৃশংস ভাবে গলার নলি কেটে খুন করলেন মেয়েকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদের সালেমপুর কুটানিয়া গ্রামে ওই ঘটনা ঘটে রাত একটা নাগাদ। সেখানকার বাসিন্দা হরিবংশ কুমার। সে সময় ঘরে ছিলেন বাবা ও মেয়ে। বাকি সদস্যরা গিয়েছিলেন গুরুগ্রামে এক অনুষ্ঠানে। এদিন মধ্যরাতে বাবা দেখতে পান বাড়ির বারান্দায় কারও সঙ্গে কথা বলছে মেয়ে পূজা। এরপরই মেয়েকে বিদ্যুৎস্পৃষ্ট করে এবং তার পর ধারালো ছুরি দিয়ে নলি কেটে দেয় হরিবংশ।

জেলা পুলিশ আধিকারিক গিরিশ গৌতম সংবাদমাধ্যমে জানিয়েছেন, অপরাধের কথা স্বীকার করেছে হরিবংশ। জেরায় সে জানিয়েছে, প্রথমে সে মেয়েকে বিদ্যুতের শক দেয়। তারপর একটি ছুরি দিয়ে গলা কেটে ফেলে। খুনে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার হয়েছে। গভীর রাতে মেয়ে পূজাকে তার প্রেমিক গজেন্দ্র সঙ্গে কথা বলেতে দেখে ফেলে ওই ব্যক্তি। এর পর মেয়ে ঘরে ফিরলে তাঁকে খুন করে হরিবংশ। বাড়ির ছোট মেয়ে সঙ্গে গজেন্দ্রর সম্পর্ক মেনে নিতে পারেনি বাবা হরিবংশ। কারণ গজেন্দ্র অন্য জাতের। অন্যদিকে বাবার বিরুদ্ধে খুনে মামলা করে পূজার দাদা যোগেশ। এনিয়ে উত্তরপ্রদেশে ১৮ মাসে ২৩ টি নৃশংস খুনের ঘটনা ঘটল।

আরও পড়ুন-মহারাষ্ট্র নিয়ে আজ সোনিয়া-পাওয়ার বৈঠক

 

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...