Friday, June 5, 2026

শীতকালীন অধিবেশন সুস্থ ভাবে চলতে দেওয়ার আর্জি মোদির

Date:

Share post:

সোমবার সংসদের ২৫০তম অধিবেশনের প্রথম দিনে রাজ্যসভায় একথা বলেন তিনি। শীতকালীন অধিবেশন সুস্থ ভাবে চলতে দেওয়ার আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এদিন তাঁর বক্তব্যে সংসদের গরিমা স্মরণ করেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘রাজ্যসভায় দেশের প্রতিটি রাজ্যের প্রতিনিধিত্ব রয়েছে। দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যের আত্মা এই রাজ্যসভা।’ একই সঙ্গে রাজ্যসভায় যে সব যুগান্তকারী বিল পাশ হয়েছে তারও উল্লেখ করেন তিনি। তিন তালাক বিরোধী বিল পাশ রাজ্যসভার পরিণতমনস্কতার পরিচয় বলে উল্লেখ করেন তিনি।

এদিন মোদি স্মরণ করান, সংসদের অধিবেশন যাতে বাধাহীনভাবে চালানো হয়। তিনি বলেন, ‘এনসিপি ও বিজেডি সংসদে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাদের সাংসদরা কখনও ওয়েলে নেমে বিক্ষোভ দেখাননি। তাতে তাদের রাজনৈতিক উত্থানে কোনও সমস্যা হয়নি। আমাদের তাদের কাছ থেকে শেখা উচিত। আমার নিজের দলকেও বলব, ওদের দেখে শেখো।’ প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রে বিরোধিতা থাকবেই। তীব্র বিতর্কের মাধ্যমে তার সুরাহা খোঁজা যেতে পারে। কিন্তু সংসদের অধিবেশন অচল করে কোনও সমাধান মিলবে না।’

সংসদ থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংবাদিকদের জানান, সংসদের গত অধিবেশনেও তিনি আরও উচ্চমানের বিতর্ক আশা করেছিলেন যেখানে সব সাংসদ যোগ দেবেন। এ দিনও তিনি বিরোধীদের উদ্দেশে একই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “আমি চাই সেরা বিতর্ক এবং আশা করব প্রতিটি দলই গঠনমূলক ও স্বতঃপ্রণোদিত ভাবে যোগ দেবেন, যা তাঁরা গত অধিবেশনে করেছিলেন। ২০১৯ সালে এটাই সংসদের শেষ অধিবেশন। এই অধিবেশন বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ, কারণ এবারই রাজ্যসভার ২৫০তম অধিবেশেন। এই অধিবেশনের মধ্যেই পড়ছে ২৬, যে দিন আমরা সংবিধান দিবস পালন করব, সংবিধান পূর্ণ করবে ৭০ বছর।”

আরও পড়ুন-ছাড়া পেলেন নুসরত, থানায় অভিযোগ হাসপাতালের

 

Related articles

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...

“কান টানলে মাথা আসবে”, স্বরূপের পর স্ক্যানারে অরূপ! কী বললেন নিশীথ?

বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন স্বরুপ বিশ্বাস। খেলার মাঠে তাঁর উল্কার গতিতে উত্থান হয়। তাঁর বিরুদ্ধে রাজ্য গেমসে একাধিক...

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...