Thursday, June 25, 2026

ছাড়া পেলেন নুসরত, থানায় অভিযোগ হাসপাতালের

Date:

Share post:

আপাতত স্থিতিশীল নুরসত জাহান। ছুটি পেলেন হাসপাতাল থেকে। রবিবার, রাতে তীব্র শ্বাসকষ্টের কারণে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে। বেলা গড়াতেই অসুস্থতার কারণ নিয়ে জল্পনা শুরু হয়। সূত্রের খবর, অনেকগুলি ঘুমের ওষুধ খেয়ে নেওয়ার জন্যই তিনি অসুস্থ হয়ে পড়েন। এবিষয়ে হাসপাতালের তরফ থেকে “ড্রাগ ওভার ডোজ” নিয়ে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়। যদিও, নুসরতের পরিবারের তরফ থেকে এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।

রবিবার, নুসরতের স্বামী নিখিল জৈনের জন্মদিন ছিল। সেই উপলক্ষে আয়োজিত পার্টিতেই অসুস্থ হয়ে পড়েন নুসরত। তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয় আইসিইউ-তে। পরিবারের তরফে জানানো হয়, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছেন নুসরত। রবিবার, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জেরেই তিনি অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক পরিস্থিতির উন্নতি হলে সোমবার বিকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন-সবরীমালা পুণ্যার্থীদের সঙ্গে ৪৮০ কিলোমিটার হাঁটল এক সারমেয়

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...