উদয়পুরে ভয়ঙ্কর দুর্ঘটনা! বেপরোয়া গতির বলি ৩ নাবালকসহ ৪

চা খেতে যাওয়াই কাল হল! বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে বেপরোয়া গতিতে চলছিল গাড়ি। যার জেরে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। এর মধ্যে ৩ জনই নাবালক (Minor death)। এছাড়াও আহত হয়েছে ৬ জন। দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরের পুরনো আহমেদাবাদ শহরে (Udaipur road Accident)। কিন্তু দুর্ঘটনার আগের ন'মিনিটের একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ির বেপরোয়া গতি এবং শেষ মুহূর্তের আতঙ্ক।
Sponsored

বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে ছয় বন্ধু উদয়পুরে একটি 'মেহফিল-ই-মিলাদ' অনুষ্ঠান থেকে ফেরার পর চা খেতে বেরিয়েছিলেন। গাড়িতে করে তাঁরা পুরনো আমেদাবাদ হাইওয়ের দিকে যাচ্ছিলেন। কিন্তু উল্টো দিক থেকে গুজরাতের দিকে যাওয়া অন্য এক গাড়ির সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায়
গাড়ির চালকসহ মোট ছ'জন গুরুতরভাবে জখম হন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম মহম্মদ আয়ান (১৭), আদিল কুরেশি (১৪), শের মহম্মদ (১৯) এবং গুলাম খাজা (১৭)। একই গাড়িতে থাকা বাকি দু’জন গুরুতর জখম হন। অন্য গাড়ির চার আরোহীও আহত হয়েছেন।
Sponsored

কিন্তু দুর্ঘটনার পরে তার ভয়াবহতা সামনে এসেছে এক ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে। ন'মিনিটের ভিডিওতে দেখা যাচ্ছে পেছনের সিটে বসে এক বন্ধু শের মোহাম্মদের গাড়ি চালানোর ভিডিও রেকর্ড করছিল। গাড়ির স্টেরিওতে খুব জোরে একটি হরিয়ানভি গান এবং ভিডিও চলছিল। আরও পড়ুন: স্বাস্থ্য ভবনের কাছে রাস্তায় বসে বিক্ষোভ আশা কর্মীদের, ব্যাহত যান চলাচল
Sponsored

ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ির গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার ছাড়ালেও চালক শের মহম্মদ সিগারেট খেতে খেতে গতি কমানোর কোনও চেষ্টা করেনি। ভিডিয়ো করা বন্ধু বলে, 'হাত সরাও', তারপর সে স্পিডোমিটারের দিকে ক্যামেরা ঘোরায়, তখন দেখা যায় কাঁটা ১২০ কিলোমিটার গতির চিহ্ন ছাড়িয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আরেক বন্ধু ১৪০ কিমির উপরে গাড়ি চলছে দেখে গতি ধীরে করতে বলে। পাশ থেকে অন্য আরেক বন্ধুও গতি কমানোর অনুরোধ করে। বন্ধুরা ভয় পেয়ে বলছিল, 'ধীরে চালা। হাত সরা, স্পিড কমা।' কিন্তু সে শোনেনি। সিগারেট টানতে টানতেই শের মহম্মদ স্টিয়ারিং ধরেছিলেন। ঠিক কয়েক সেকেন্ড পরই গাড়িটি হঠাৎ বেঁকে যায়। একটানা চিৎকারের পর কাচ ভাঙার বিকট শব্দ শোনা যায়। চারদিক হয়ে গেলেও মোবাইলে রেকর্ডিং চলতে থাকে। প্রায় ৪০ সেকেন্ড নিস্তব্ধতার পর শোনা যায় আহতদের চিৎকার। এক যুবক অসহায় গলায় বলতে থাকেন "বাঁচাও… মাকে ডাকো… বাঁচাও।" অন্য একজন পাশ থেকে বলে, "আমি ভেতরে আটকে গেছি, শ্বাস নিতে পারছি না।" আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
