Saturday, May 16, 2026

আমেরিকার বুকে বিক্রি হচ্ছে ভারতে তৈরি ঘুঁটে অর্থাৎ গোবর কেক

Date:

Share post:

খোদ আমেরিকায় বিক্রি হচ্ছে ঘুঁটে, অর্থাৎ গোবর কেক। তাও আবার যেখানে সেখানে নয় খোদ নিউ জার্সিতে। অনলাইন ফ্লিপকার্ট-এ নাকি এই গোবর কেক পাওয়া যাচ্ছিল বলে খবর ছিল। এবার নিউজার্সির একটি দোকানে বিক্রি হতে দেখলেন এক বাঙালি, নাম সমর হালদার। আর সেই ছবি পোস্ট করে খবর দিয়েছে আম বাঙালিকে।

প্যাকেটে বড় বড় করে লেখা রয়েছে হাতে তৈরি গোবরের কেক, এবং এটি একমাত্র ধর্মীয় কাজে ব্যবহার হবে। সঙ্গে এটাও লেখা হয়েছে এটি ভারত থেকে আসা একটি প্রোডাক্ট। আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা আবার বিদেশি গরুর চেয়ে দেশি গরুকেই বিশ্বাস করেন। তাই দেশ থেকে আসা ঘুঁটে কিনছেন দেদার। দেশের মানুষের খুব অল্প সংখ্যকই অনলাইনে বেশ কিছুদিন ধরে শুরু করে দিয়েছেন ঘুঁটে কেনা। গ্রামের মানুষের কেউ কেউ এখনও ঘুটে ব্যবহার করলেও শহরাঞ্চলে ব্যবহার কার্যত শেষ হয়ে গিয়েছে ফলে এখন পুজোর যাগযজ্ঞের জন্যই এটির ব্যবহার টিকে রয়েছে।

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...