Monday, March 16, 2026

‘অল বেঙ্গল মেনস ফোরাম’-এর অভিনব ভাবনা ‘পুরুষ তোমার জন্য’

Date:

Share post:

পুরুষতান্ত্রিক সমাজে প্রতিনিয়ত নারীদের অত্যাচারিত হতে দেখা যায়। সেই খবর প্রায়শই সংবাদমাধ্যমের শিরোনামেও উঠে আসে। কিন্তু কখনও কি পুরুষরাও অত্যাচারিত হতে পারেন বা হন, এমন কেউ ভেবেছে? সকলের একটা চিরাচরিত ধারণা যে, পুরুষ মানেই সে সর্বকালের সেরা। তাই তারা অত্যাচারী তো হতেই পারে না বা তারা কষ্ট পেতেই পারে না। কষ্ট দেওয়াই নাকি পুরুষদের কাজ। কিন্তু এই তথাকথিত ভ্রান্ত ধারণাকে মুছে ফেলে আধুনিক সমাজে পুরুষ ও নারী একে অপরের পরিপূরক এবং পুরুষরাও অত্যাচারিত হন, এমন বার্তা দিলেন এক অসামান্য নারী। ‘অল বেঙ্গল মেনস ফোরাম’-এর অভিনব উদ্যোগ ‘পুরুষ তোমার জন্য’।

আমরা আন্তর্জাতিক নারী দিবস নিয়ে মাতামাতি করি। কেউ বোধহয় জানি না যে, আন্তর্জাতিক পুরুষ দিবস বলেও একটি দিন ধার্য করা রয়েছে। নারী তো দূরের কথা, পুরুষরাও সে কথা বোধ হয় জানেন না। আগামিকাল, মঙ্গলবার অর্থাৎ 19 নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। তবে যে পুরুষ কোনও নারীর সন্তান, যে পুরুষ কোনও নারীর ভাই, যে পুরুষ কোনও নারীর স্বামী, যে পুরুষ কোনও নারীর বাবা, সেই পুরুষও সংসারের জোয়াল টানার জন্য প্রতিনিয়ত আত্মত্যাগ করে থাকেন, তা বোধ হয় আমরা কেউই ভেবে দেখি না।

আর সেইসব পুরুষদের জন্য আন্তর্জাতিক পুরুষ দিবসের প্রাক সন্ধ্যায় গড়িয়াহাটের মোড়ে খোলা মঞ্চে ‘অল বেঙ্গল মেনস ফোরাম’ এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা পুরুষরা নিজেদের স্ট্রাগেলের কথা বলেন। এই অভিনব অনুষ্ঠান সম্পর্কে ‘অল বেঙ্গল মেনস ফোরাম’-এর প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য বলেন, ‘আমি নারী বিদ্বেষী নই। আমি নিজেও একজন নারী। তবে দিন দিন পুরুষদের সম্মান বিপন্ন হচ্ছে বলে আমি মনে করছি। সব সময় সব অত্যাচারের শিকার শুধু নারী হন না। পুরুষরাও অনেক ত্যাগ করেন। তারাও অনেক অত্যাচারের শিকার হন। তাই সেইসব পুরুষদের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা, যেখানে নাচ, গান, কবিতার মাধ্যমে জানানো হবে নিজের জীবনের সেরা পুরুষদের সম্মান।

অভিনব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদূর বর্ধমান থেকে এক পুরুষ, যিনি পেশায় কৃষক। বয়সের ভারে শরীর নিচু হয়েছে ঠিকই, কিন্তু পুরুষ হিসেবে তিনি আজও মাথা উঁচু করে রয়েছেন। তিনি এই মঞ্চে দাঁড়িয়ে শুনিয়ে গেলেন তার জীবনের কথা। সব মিলিয়ে আন্তর্জাতিক পুরুষ দিবসের প্রাক সন্ধ্যায় গরিয়াহাট চত্বর পুরুষদের সম্মান জানানোর এক অভিনব মঞ্চ হয়ে উঠেছিল, তা বলাই যায়।

 

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...