Tuesday, February 24, 2026

‘ভালো মানুষ’দের দলে যুক্ত করার ডাক অভিষেকের

Date:

Share post:

দলে ভালো মানুষদের যুক্ত করার ডাক দিলেন তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমতলায় ‘দিদিকে বলো’-র রিভিউ মিটিং তিনি নির্দেশ দেন, সমাজে যাঁরা ভালো মানুষ হিসেবে পরিচিত। মানুষকে প্রভাবিত করতে পারেন। তাঁদের দলের সঙ্গে যুক্ত করা হোক। একই প্রস্তাব দেন প্রশান্ত কিশোরও।

সোমবার, আমতলায় দিদিকে বলো-র রিভিউ মিটিং-এ হাওড়ার পাশাপাশি, ছিলেন হুগলির বিধায়ক ও কাউন্সিলার। তৃণমূলের সব সংগঠনকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে, এদিনের বৈঠকে কাউন্সিলরদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন খোদ হাওড়ার বিধায়করাই। মঙ্গল ও বুধবার এই রিভিউ বৈঠক অনুষ্ঠিত হবে।
২৯ জুলাই ‘দিদিকে বলো’ কর্মসূচি শুরু হয়। প্রথমে বিধায়কদের, এবং তারপর জেলা সভাপতি, ব্লক সভাপতি, যুব নেতা ও কাউন্সিলদেরও এটির রূপায়নের নির্দেশ দেওয়া হয়। সেই কাজ কেমন চলছে, তা খোঁজ নিতেই ‘দিদিকে বলো’ রিভিউ মিটিংয়ের আয়োজন করা হচ্ছে। প্রত্যেক জেলার কাজের খতিয়ান স্বয়ং দেখছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

spot_img

Related articles

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...

আসছে অমীমাংসিত ‘মনীষা-রহস্য’! প্রকাশ্যে ‘কর্পূর’-এর টিজার

টলিউডের অন্দরে কান পাতলে ইদানীং একটিই নাম বারবার ঘুরেফিরে আসছে— ‘কর্পূর’। নব্বইয়ের দশকের শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা...