Saturday, May 9, 2026

শিশু বদল! তোলপাড় মেডিক্যালে কমিটি, প্রয়োজনে ডিএনএ টেস্ট

Date:

Share post:

বাম আমলের অভিযোগ ফের ফিরে এল কলকাতায়। শিশু বদলের অভিযোগ। অভিযোগ ডানকুনির বাসিন্দা রীতা দেবনাথের। তাঁর অভিযোগ, পুত্র সন্তান হয়েছিল, কিন্তু দেওয়া হয়েছে কন্যা সন্তান। ঘটনা কলকাতা মেডিক্যাল কলেজে। শুরু হয়েছে সমালোচনার ঝড়। বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ চারজনেত কমিটিও করেছে। যদিও রীতার পারিবারিক পরিস্থিতি অন্য কথা বলছে।

গতকাল দুপুরে কলকাতা মেডিল্যাল কলেজ হাসপাতালের ইডেন বিল্ডিংয়ে কন্যা সন্তানের জন্মদেন রীতা। নিয়ম মেনে তাঁকে ও তাঁর পরিবারকে সন্তান দেখানো হয়। এর কিছুক্ষণ পরেই রীতা চিৎকার শুরু করে দেন। দাবি করেন তাঁর পুত্র হয়েছে। রীতার দুটি কন্যা সন্তান রয়েছে ৯ বছর ও ৫ বছরের। হাসপাতালের একটি সূত্র বলছে, ফের মেয়ে হওয়ায় হতাশ ছিলেন রীতা। সঙ্গে ছিল নাকি পারিবারিক চাপও। সে কথা পরিবারও স্বীকার করেছে। সেই কারণেই কন্যা সন্তান নিতে অস্বীকার! তদন্ত হলেই পরিস্কার হবে, প্রয়োজনে ডিএনএ টেস্টও হবে।

আরও পড়ুন-সিপিএম নেতা প্রাক্তন বিধায়ক রবীন দেব গুরুতর অসুস্থ

 

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...