Saturday, June 20, 2026

সিয়াচেনে তুষারধসে মৃত্যু ৪ জওয়ান সহ ৬ জনের

Date:

Share post:

উদ্ধার করেও শেষ রক্ষা হল না। মৃত্যু হল দুর্গম সেনা ক্যাম্প সিয়াচেনে তুষার ধসে আটকে পড়া ৪ ভারতীয় জওয়ানের। এর সঙ্গেই মৃত্যু হয়ে দুই মালবাহকেরও। বিশ্বের অন্যতম দুর্গম সেনা ছাউনি সিয়াচেনে বরফের নীচে আটকে পড়েন সেনাবাহিনীর ৬ জওয়ান ও দু’জন পোর্টার। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। সবাইকেই বের করে আনা গেলেও ৬জনকে বাঁচানো যায়নি। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে সেনাবাহিনী সূত্রে খবর।

সূত্রের খবর, সোমবার বিকেল তিনটে নাগাদ প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় হিমবাহের তুষার ধসে সেনা ক্যাম্পের ক্ষতি হয়। বরফের নীচে চাপা পড়েন টহলরত ৬ জওয়ান ও ২ পোর্টার। উদ্ধারকারীদের চেষ্টায় বরফের নীচ থেকে সবাইকে বের করে আনা সম্ভব হয়। কিছুক্ষণ পরেই ৪ জওয়ান ও ২ পোর্টার মারা যান। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। হেলিকপ্টারে করে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। মৃতদেহগুলিও হেলিকপ্টারে করে নীচে নামিয়ে আনা হচ্ছে।

আরও পড়ুন-‘আমরা যখন হিন্দুত্বের কথা বলেছি, তখন আপনাদের জন্মই হয়নি, বিজেপিকে তোপ শিবসেনার

 

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...