Saturday, June 20, 2026

মৃত্যু হল গুলিবিদ্ধ বাইক চালকের

Date:

Share post:

কাঁকিনাড়ার কুতবপুরে ছিনতাইবাজদের হাত থেকে বাইক বাঁচতে গিয়ে গুলিবিদ্ধ চালকের মৃত্যু হল হাসপাতালে। রবিবার, রাতে কাজ থেকে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা বিভূতি ঘোষ নামে ওই ব্যক্তির মোবাইল ফোন, টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এরপরে নতুন কেনা বাইক ছিনিয়ে নিতে গেলে বাধা দেন বিভূতি। তখনই তাঁকে লক্ষ্য করে পরপর দুটি গুলি চালায় ছিনতাইবাজরা। একটি লাগে তাঁর পেটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার, গভীর রাতে মৃত্যু হয় বিভূতির। ঘটনার তদন্তে নেমেছে ভাটপাড়া থানার পুলিশ।

আরও পড়ুন-শিশু বদল! তোলপাড় মেডিক্যালে কমিটি, প্রয়োজনে ডিএনএ টেস্ট

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...