Saturday, May 9, 2026

নেই ফুটব্রিজ বা সাবওয়ে, প্রত্যেকদিন ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছে সাধারণ মানুষ

Date:

Share post:

নেই ফুটব্রিজ বা সাবওয়ে, প্রত্যেকদিন ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছে সাধারণ মানুষ। এমনই অবস্থা ডানকুনিতে। প্রত্যেকদিন বিদ্যালয়ে যাচ্ছে কয়েকশো পড়ুয়া, পাশাপাশি নিত্যযাত্রীরাও ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে রাস্তা। এটাই বাস্তব চিত্র ডানকুনির চাকুন্দি এলাকায়। স্থানীয় মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের দাবি দীর্ঘদিনের। তবুও সরকারি উদাসীনতায় শুরুই হল না কাজ। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ২০১৫ সালে চিঠিও করে দেন হাইওয়ে ডিভিশনকে। সেখানে দাবি ছিল এই এলাকায় সাবওয়ে বা ফুট ওভারব্রিজের দরকার, কারণ এখানে অনেক স্কুল,মাদ্রাসা,মসজিদ আছে। ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম বলেন, ‘বিশাল জনবসতিপূর্ণ এলাকা প্রতিদিনই দুর্ঘটনা বেড়েই চলেছে, প্রাণহানিও হয়েছে।’ তিনি বহুবার অনেক জায়গায় এই বিষয়ে দরবার করেছেন এখন কোন ফল মেলেনি। সকাল থেকেই আতঙ্কে দিন গুনতে হচ্ছে তাঁদের।

আরও পড়ুন-২০২০-তে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল চালু হচ্ছে

 

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...