Friday, June 26, 2026

মহারাষ্ট্রের মহা-নাটকের মধ্যেই আজ প্রধানমন্ত্রী-পাওয়ার বৈঠক

Date:

Share post:

একদিকে শিবসেনা যখন মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে বিজেপিকে শিক্ষা দিতে দ্রুত এনসিপি ও কংগ্রেসের সমর্থনে মহারাষ্ট্রে সরকার গঠনের, তখন পরিকল্পিতভাবে কিছুটা ‘ধীরে চলো’ নীতি নিয়েছেন শারদ পাওয়ার, সোনিয়া গান্ধী। শিবসেনা, এনসিপি ও কংগ্রেস এই তিন দলের জোট গঠনে পোড় খাওয়া মারাঠি নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পাওয়ারের উপর অনেকটাই নির্ভরশীল উদ্ধব ঠাকরের দল। অথচ তাঁর ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই সংশয় তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, পাওয়ার কি সত্যিই বিজেপিকে চটিয়ে শিবসেনার সঙ্গে জোট করবেন?

এরই মধ্যে আবার শিবসেনার রক্তচাপ বাড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শারদ পাওয়ার। আজ বিকেলে সংসদ ভবনেই মোদি-পাওয়ার বৈঠক হওয়ার কথা। প্রকাশ্যে বলা হচ্ছে, মহারাষ্ট্রে কৃষকদের দুরবস্থা ও সমস্যা নিয়ে আলোচনার জন্যই বৈঠক। কিন্তু সেখানে যে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হবে তা শিবসেনা নেতারাও জানেন। তাই আজকের এই বৈঠক নিয়ে কৌতূহল ও চাপ দুইই রয়েছে শিবসেনা শিবিরে।

আরও পড়ুন-লস্করের টার্গেট, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে কলকাতায় বিরাট

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...