Saturday, June 13, 2026

গোলাপি টেস্টের আগে বারুইপুরে বিরাট! ভারত অধিনায়ক এলেন, দেখলেন, জয় করলেন

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপর ইতিহাসের সাক্ষী হতে চলেছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন। দিনরাতের গোলাপি টেস্টে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এই প্রথম ভারতের মাটিতে গোলাপি বলে কোনও দিনরাতের টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে। তাই এই ম্যাচকে কেন্দ্র করে উৎসাহ তুঙ্গে। ঠিক তার আগেই বুধবার দক্ষিণ শহরতলির বারুইপুরে ঘুরে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

ক্রিকেটের বাইরে একেবারে অন্য মেজাজে দেখা গেল কোহলিকে। এদিন বাইরুপুরের একটি হোমে এসেছিলেন ভারত অধিনায়ক। সেখানেই বেশ কিছুক্ষণ হোমের আবাসিকদের সঙ্গে সময় কাটালেন তিনি। বাচ্ছাদের সঙ্গেও খোশমেজাজে গল্প জুড়ে দেন। সকলের নাম জানতে চান। তাদের হাতে মিষ্টির প্যাকেট ও কিছু খাবার তুলে দেন কিং কোহলি। তাঁকে সামনে পেয়ে আবাসিকরাও আপ্লুত। কোহলিও সকলের সঙ্গে মিশে গিয়ে তাদের মন জয় করেন। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর কলকাতায় টিম হোটেল ফিরে যান বিরাট।

ভারত অধিনায়কের আকস্মিক এই আসার খবরে স্বাভাবিক ভাবেই ওই হোম সংলগ্ন অঞ্চলে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। তাঁকে একবার সামনে থেকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। ভারত অধিনায়ক বারুইপুর আসায় খুশি এলাকাবাসী।

আরও পড়ুন-ঐতিহাসিক পিঙ্ক টেস্ট খেলা হচ্ছে না বাংলাদেশের সাইফের

 

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...