Friday, May 22, 2026

সোমেনের নিশানায় রাজ্য-কেন্দ্র

Date:

Share post:

উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ তিনি বলেন, দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির হার পুরোনো সব রেকর্ড ভেঙে দিয়েছে৷ আর সেই সময় কেন্দ্রীয় সরকার মন্দির আর মসজিদের খেলা করে মানুষকে প্রতারিত করছে৷ একই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধেও উন্নয়নের কাজ না করার অভিযোগ তোলেন সোমেন মিত্র।

আগামী ২৫ নভেম্বর রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন৷ তার মধ্যে রয়েছে কালিয়াগঞ্জ। দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে যান প্রদেশ কংগ্রেস সভাপতি৷ তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, আবদুল মান্নান ও আবদুস সাত্তার৷ কালিয়াগঞ্জ যাওয়ার আগে সোমেন মিত্র বলেন, “মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াইয়ে নেমেছি৷ আমাদের লক্ষ্য রাষ্ট্রের নিরাপত্তা, ধর্মনিরপেক্ষতা আর মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া৷” এই লড়াইয়ে তাঁদের সঙ্গে রয়েছে বামফ্রন্ট৷ বিজেপি ও তৃণমূলকে হারাতে অন্যান্য ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দলগুলিকেও জোটে আহ্বান করেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরূদ্ধে সুর চড়িয়েছেন সোমেন মিত্র৷ মুখ্যমন্ত্রী প্রতি ক্ষেত্রে দ্বিচারিতা করেছেন বলেও অভিযোগ করেন তিনি ৷

রাম মন্দির নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা তাঁরা মাথা পেতে নিয়েছেন৷ কিন্তু এই বিষয়ে আসল রায় দেবে মানুষ৷ তারই অপেক্ষায় আছেন বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি৷

আরও পড়ুন-ফিতে কেটে ব্রিজের উদ্বোধন সাবিত্রীর

Related articles

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...