Tuesday, June 9, 2026

টেলিকম নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

Date:

Share post:

দেশের টেলিকম শিল্পের জন্য সুখবর। স্পেকট্রামের বকেয়া মেটানোর জন্য দু বছরের জন্য ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, বুধবার রাতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপত্বিতে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন এই সিদ্ধান্তের কথা জানান। এই ঘোষণার ফলে কিছুটা হলেও স্বস্তিতে ভোডাফোন, এয়ারটেল মতো সংস্থার। সূত্রের খবর, মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে ২০২০-২১ ও ২০২১-২২ সালের আর্থিক বছরে এয়ারটেল, রিলায়েন্স ও ভোডাফোন এর ৪২০০০ কোটি টাকার ঋণ মকুব করা হবে। এরপর নির্মলা সীতারামন জানান, কোনও সংস্থাকে বিপদে ফেলা নয়। বরং আরও যাতে তারা উন্নতি করতে পারে সেই দিকেই নজর দেওয়া হবে।

এয়ারটেল, রিলায়েন্স ও ভোডাফোন সহ মোট আটটি সংস্থার থেকে কেন্দ্রীয় সরকারের প্রাপ্য ৯২৬৪১ কোটি টাকা। এই বিপুল অর্থ শোধ করতে টেলিকম সংস্থাগুলির কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। এরপরই তারা কর মকুব করার জন্য আবেদন করে। সেই মর্মেই এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের।

আরও পড়ুন-শহর জুড়ে শীতের আমেজ, তবে দীর্ঘস্থায়ী নয়

 

Related articles

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...

শিশু ধর্ষণ-খুনে ৪১ দিন পর FIR! প্রশ্নের মুখে পুলিশ

শহরের বুকে আরও একটা আরজি কর-কাণ্ডের ছায়া। এ ঘটনা আরজি কর-কাণ্ডের থেকেও নৃশংস, নির্মম, মর্মান্তিক। কিন্তু কেউ ইনসাফের...

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...