Friday, June 19, 2026

সব অত্যাচারের হিসেব হবে! মমতা বন্দ্যোপাধ্যায় উদার, অভিষেক নয়: গর্জে উঠলেন তৃণমূল সেনাপতি

Date:

Share post:

শুক্রবার নির্বাচনী প্রচারে সবং-এ গিয়ে ফের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন সবং-এর তেমাথানী পল্লিশ্রী রাইস মিল মাঠে মানস রঞ্জন ভুঁইয়ার সমর্থনে জনসভায় যোগ দেন অভিষেক। সেখানে গিয়ে সাথী গোড়াই কুইলা নামের এক মহিলাকে তাঁর দু’বছরের মেয়ের সামনে চমকানো ধমকানোর প্রতিবাদ জানিয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় উদার, অভিষেক বন্দ্যোপাধ্যায় উদার নয়।” বিজেপি যেভাবে মহিলাদের উপর অত্যাচার করছে ভোটের পর কড়ায়গন্ডায় তার হিসেব নেওয়া হবে। কাউকে রেয়াৎ করা হবে না।” তিনি আরও বলেন, “আমরা কমপ্লেন লজ করেছি। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। যারা এই বাচ্চাতে গিয়ে চমকেছে সাথীকে হেনস্থা করেছে আমি তাঁদের নামগুলো নিয়ে যাচ্ছি। গিরিধারি মণ্ডল, অক্ষয় মণ্ডল, দেবব্রত মণ্ডল, একাদশী মাল, প্রসেনজিত ওঝা, বিশ্বজিৎ ওঝা, কানাই প্রামানিক। নামগুলো সব লিখে নিয়ে গেলাম। ৪ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন হবে। এদের যদি ঘাড় ধরে সাথীর আর তার দু বছরের মেয়ের পায়ের কাছে এনে এদের না দিয়ে ক্ষমা চাওয়াতে পারি তাহলে আমি এক বাপের বেটা না। আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়।” অভিষেক কটাক্ষ করে বলেন সিপিএমের হার্মাদরা, জার্সি বদলে এখন বিজেপিতে যোগ দিয়েছে। আরও পড়ুন: সরাসরি লড়াইয়ে ব্যর্থ বিজেপি! ইডি-আয়কর হানা নিয়ে ক্ষোভ প্রকাশ দলনেত্রীর

এদিন জনসভায় অমিত শাহকে তিনি চ্যালেঞ্জ করে বলেন, “যদি আপনি এক বাপের বেটা হয়ে থাকেন তাহলে ৪ তারিখ কলকাতায় থাকুন। সিপিএমের অত্যাচার আমরা ভুলে যায়নি বাড়িতে বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া হতো। যারা কংগ্রেস করতো তাদের পুকুরে বিষ মিশিয়ে মাছ মেরে দেওয়া হত বয়কট করা হতো। বিরোধী কোন রাজনৈতিক দল একটা ফ্ল্যাগ, একটা ব্যানার কিছু লাগাতে পারতো না তারা আজকে দল পাল্টে বিজেপিতে গেছে।”

Related articles

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...