Friday, May 22, 2026

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে এবার শিবসেনার পথেই দরাদরি এনসিপির

Date:

Share post:

প্রাথমিকভাবে ঠিক ছিল শিবসেনার মুখ্যমন্ত্রী এবং এনসিপি ও কংগ্রেসের দুজন উপমুখ্যমন্ত্রী নির্বাচন করে মহারাষ্ট্রে সরকার গড়বে তিন দলের জোট। কিন্তু সরকার গড়া নিয়ে একদিকে শিবসেনার মরিয়া চেষ্টা আর অন্যদিকে কংগ্রেসের মতাদর্শগত দ্বন্দ্বের সুযোগে এবার নতুন দাবি তুলল এনসিপিও। এর আগে ঠিক যে দাবি তুলে বিজেপির সঙ্গে জোট ভেঙে দিয়েছে শিবসেনা, এখন সেই একই দাবি শোনা যাচ্ছে এনসিপির মুখে। অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর মুখ্যমন্ত্রীর পদ ভাগাভাগি। পাঁচ বছরের সময়কালের মধ্যে একটি মেয়াদে শিবসেনা ও আরেকটি মেয়াদে এনসিপির মুখ্যমন্ত্রী থাকবে। তবে এনসিপির দাবি মেনে শিবসেনা পূর্ণ সময়ের মুখ্যমন্ত্রিত্বের অধিকার ছাড়বে কিনা তা এখনও স্পষ্ট নয়।

যদিও এক্ষেত্রে শারদ পাওয়ারের দলের নেতারা বলছেন, শিবসেনার সঙ্গে এনসিপির বিধায়ক সংখ্যার ব্যবধান মাত্র দুই। শিবসেনার ৫৬ ও এনসিপির ৫৪ জন বিধায়ক। এনসিপির যুক্তি, বিজেপির চেয়ে অনেক কম অাসন পেয়েও যদি শিবসেনা আড়াই বছরের মুখ্যমন্ত্রিত্ব দাবি করে তাহলে শিবসেনার চেয়ে মাত্র দুটি কম আসন পেয়ে এনসিপি কেন একই দাবি জানাবে না ?

আরও পড়ুন-আগ্রার নাম বদল! নিশ্চয়ই গুজব, ট্যুইটে বললেন অপর্ণা

Related articles

ISL: আগামী মরশুমে কোচ থাকবেন? ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন অস্কার

ট্রেভর জেমস মর্গ্য়ান, কার্লোস কুয়াদ্রাত স্বপ্ন দেখিয়েছিলেন তবে লাল হলুদ সমর্থকদের স্বপ্নের সওদাগর অস্কার ব্রুজো(Oscar Bruzon)। আইএসএল জয়ী...

‘বিকশিত ভারত ২০৪৭’-কে সফল করুন, মন্ত্রিসভার বর্ষপূর্তির আগে বার্তা প্রধানমন্ত্রীর 

দেশের শাসনভার গ্রহণ করার পর থেকে এক যুগ অতিক্রান্ত, আগামী জুন মাসে তৃতীয় মেয়াদের দ্বিতীয় বর্ষপূর্তি মোদী মন্ত্রিসভার।...

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...