Friday, June 12, 2026

আগ্রার নাম বদল! নিশ্চয়ই গুজব, ট্যুইটে বললেন অপর্ণা

Date:

Share post:

‘আগ্রার নাম বদল হবে? নানা দিক থেকে গুজব শুনছি। আমার মনে হয় এটা গুজবই থাকবে।’ ট্যুইট করে একথা বললেন অভিনেত্রী অপর্ণা সেন। ট্যুইটেই তাঁর প্রশ্ন এই সিদ্ধান্ত কার?

এলাহাবাদ আর ফৈজাবাদের নাম পরিবর্তনের পর এবার আগ্রার নাম বদল করতে চাইছে উত্তরপ্রদেশের যোগী সরকার। তাদের দাবি নাম হোক অগ্রবন। নাম অনুসন্ধানে আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগকে দায়িত্ব দেওয়া হয়। যদিও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পরিষ্কার জানিয়েছেন অগ্রবনের সঙ্গে কোনোও ইতিহাস জড়িয়ে নেই আগ্রায়। শুধু গবেষকরা নয়, আগ্রা জেলা প্রশাসনও এমন কোনও নামের ইতিহাস খুঁজে পাননি। এখানেই অপর্ণার জিজ্ঞাসা, দীর্ঘদিন ধরে প্রচলিত এবং বিখ্যাত একটি নাম কী করে বদলানোর চেষ্টা হয়? বলেছেন, আমরা দেশের করদাতা। আমাদের মত না নিয়ে এ ধরনের পরিবর্তন কী করে সম্ভব? আগ্রার নাম বদল আমরা কিছুতেই করতে দেবো না।

আরও পড়ুন-NRC নিয়ে এবার শাহকে নিশানা করলেন মমতার ‘ভোটগুরু’ প্রশান্ত কিশোর

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...