Tuesday, June 9, 2026

NRC নিয়ে এবার শাহকে নিশানা করলেন মমতার ‘ভোটগুরু’ প্রশান্ত কিশোর

Date:

Share post:

NRC- নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কেন্দ্রকে চ্যালেঞ্জ করেই চলেছেন৷ এবার আসরে এলেন মমতার ভোট-পরামর্শদাতা প্রশান্ত কিশোরও৷
বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে দেশজুড়ে NRC লাগু করার ঘোষণা করেছেন৷ সঙ্গে সঙ্গেই তার প্রতিবাদও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

এবার শাহর সেই প্রস্তাবকে বিঁধলেন তৃণমূলের পলিটিক্যাল স্ট্রাটেজিস্ট প্রশান্ত কিশোরও। এক টুইটে পিকে বলেছেন, “দেশের ১৫টিরও বেশি রাজ্যে অবিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শাসন করছে। দেশের ৫৫ শতাংশ জনসংখ্যা রয়েছে ওই রাজ্যগুলিতেই। ক’ জন মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রের আলোচনা হয়েছে বা রাজি করানো গিয়েছে তা জানতে চাইছি।”

অমিত শাহর ভাষণের পর ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশজুড়ে NRC-র প্রতিবাদ করে বলেছেন, এ রাজ্যে NRC কার্যকর করা হবে না। এসব বাংলার মানুষকে সাম্প্রদায়িক ধারায় বিভক্ত করার লক্ষ্যে৷ রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকাকালীন এর বাস্তবায়নের প্রচেষ্টা ব্যর্থ হবে।

আরও পড়ুন-ভুল তথ্য দিয়ে তেলেঙ্গানার বিধায়ক ভারতের নাগরিকত্বই হারালেন

 

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...