Thursday, March 19, 2026

অভিন্ন কর্মসূচিতে “ধর্মনিরপেক্ষতা” ঢোকাতে চায় কংগ্রেস, আপত্তি শিবসেনার

Date:

Share post:

মহারাষ্ট্রে তিন বিপরীতমুখী চিন্তাধারার দলের জোট সরকার তৈরি হলেও কদিন টিঁকবে তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠছে। সূত্রের খবর, বিজেপির চেয়েও বেশি কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনার সঙ্গে জোটে সায় ছিল না কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। তবু রাজ্যের নেতা-বিধায়কদের চাপ ও শারদ পাওয়ারের কৌশলের সামনে তিনি মতবদল করে জোটে সবুজ সংকেত দিয়েছেন। কিন্তু কংগ্রেসের শর্ত, সরকার তৈরির আগে তিন দলের অভিন্ন ন্যূনতম কর্মসূচি চূড়ান্ত করতে হবে।

এবার গোল বেধেছে কর্মসূচির অভিমুখ নিয়ে। কংগ্রেস চায়, হিন্দুত্ববাদী শিবসেনার সঙ্গে জোট করলে যাতে কোনও বিভ্রান্তি তৈরি না হয় সেজন্য কর্মসূচিতে “ধর্মনিরপেক্ষতা” শব্দ যোগ করে জোটের ধর্মনিরপেক্ষ অবস্থান স্পষ্ট করতে। আর এতেই তীব্র আপত্তি শিবসেনার। স্বঘোষিত হিন্দুত্ববাদী দল শিবসেনা ধর্মনিরপেক্ষতা শব্দে কড়া আপত্তি জানিয়েছে। এই চাপানউতোরের পর আপাতত ঠিক হয়েছে, ভারসাম্য রাখতে বলা হবে সংবিধান মেনে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তিন দল।

আরও পড়ুন-২০৫০ সালের মধ্যে সমুদ্র গর্ভে তলিয়ে যাবে সাধের কলকাতা

 

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...