Thursday, June 11, 2026

জম্মু-কাশ্মীরে নিষেধাজ্ঞা নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে হবে, সাফ জানাল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নিশানায় এবার জম্মু-কাশ্মীর প্রশাসন তথা কেন্দ্র। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে উপত্যকার নিষেধাজ্ঞা নিয়ে ওঠা প্রত্যেক প্রশ্নের জবাব দিতে হবে। জম্মু-কাশ্মীর প্রশাসন ৩৭০ ধারা বিলোপের পর রাজ্যে বিভিন্ন নিষেধাজ্ঞা চালু করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘ দীর্ঘ দু’মাসের বেশি সময় নানা নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেই প্রসঙ্গেই সর্বোচ্চ আদালতের এই নির্দেশ।

সুপ্রিমকোর্টের সাংবিধানিক বেঞ্চ-এর প্রধান বিচারপতি এন ভি রমন কাশ্মীর প্রশাসনের পক্ষে সওয়াল করা সলিসিটর জেনারেল তুষার মেহতাকে পরিষ্কার ভাষায় জানান, উপত্যকায় নিষেধাজ্ঞা নিয়ে যুক্তি দেখিয়ে বহু আবেদনকারী চ্যালেঞ্জ জানিয়েছেন। ফলে এই প্রশ্নগুলির যথাযথ এবং তথ্য দিয়ে জবাব দিতে হবে। যে হলফনামা দেওয়া হয়েছে তাতে কোনো মীমাংসা হয়নি। মামলাটির দিকে যথাযথ মনোযোগ দিচ্ছেন না এমন ধারণা যেন সুপ্রিম কোর্টের তৈরি না হয়। পাল্টা তুষার মেহতা বলেন, আবেদনকারীদের অধিকাংশ বক্তব্য ভুল। তাঁর কাছে উপত্যাকার বর্তমান পরিস্থিতির সমস্ত তথ্য রয়েছে। কিন্তু তা আদালতে পেশ করবেন না। কারণ প্রতিদিনই সেখানকার পরিস্থিতির বদল হচ্ছে। সঠিক সময়ে রিপোর্টে তিনি জমা দেবেন। এর আগেও জম্মু-কাশ্মীরে নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সরকারকে। সুপ্রিম কোর্ট তুষার মেহেতাকে মনে করিয়ে দেন, কোনও একটি আবেদনের উপর ভিত্তি করে মামলাটি চলছে না। বর্তমান মামলা চলছে অনুরাধা ভাসিন এবং গুলাম নবি আজাদের করা আবেদনের ভিত্তিতে। এরা প্রত্যেকেই উপত্যকায় আন্দোলনের স্বাধীনতা এবং সাংবাদিকদের স্বাধীনতা দাবি করেছেন। এর আগে আরেকবার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছিল জম্মু-কাশ্মীর প্রশাসন। ক্ষুব্ধ বিচারপতিরা বলেছিলেন, কাশ্মীর নিয়ে যা বোঝাবেন তাই বুঝব, এমন ভাববেন না।

আরও পড়ুন-অভিন্ন কর্মসূচিতে “ধর্মনিরপেক্ষতা” ঢোকাতে চায় কংগ্রেস, আপত্তি শিবসেনার

 

Related articles

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...