Thursday, June 11, 2026

বিয়ে করলেই ১০গ্রাম সোনা দেবে সরকার! এল নতুন স্কিম

Date:

Share post:

রাজ্যে বাল্যবিবাহ রোধে বেনজির পদক্ষেপ অসম সরকারের ৷ বিয়ে করলেই নববধূকে সোনা উপহার দেবে অসম সরকার। নববধূকে ১০ গ্রাম সোনা দেওয়া হবে উপহার হিসেবে।

এমনই এক প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। এই প্রকল্পের নাম ‘অরুন্ধতী স্বর্ণ প্রকল্প’। প্রকল্পের আওতায় পড়বে প্রাপ্ত বয়স্ক মেয়েরা। প্রকল্পটি সবার জন্য নয়। এর জন্য রয়েছে কিছু শর্ত৷

প্রকল্পের শর্ত হিসেবে বলা হয়েছে, মেয়ের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং ছেলের বয়স ২১ বছর। রেজিস্ট্রি বিয়ে বাধ্যতামূলক৷ বিয়ের রেজিস্ট্রি করা না হলে বিয়েরও কোনও আইনি মান্যতা থাকবে না, নববধূও এই উপহার পাবেন না। অরুন্ধতী স্বর্ণ প্রকল্পের সুবিধা নিতে হলে আর একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, কনের পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষের কম হতে হবে। প্রথমবারের বিয়ের ক্ষেত্রেই কেবল এই উপহার পাওয়া যাবে।

২০২০ সালের জানুয়ারি মাস থেকে ‘অরুন্ধতী স্বর্ণ প্রকল্প’-টি শুরু হবে। অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, এই প্রকল্পের ফলে সরকারের প্রায় ৮০০ কোটি টাকা খরচ হবে। তিনি জানিয়েছেন, অসমে প্রতি বছর প্রায় লাখ তিনেক বিয়ে হয়, যার মধ্যে মাত্র ৫০-৬০ হাজার বিয়ের নথিভুক্তি হয়। অসমে বাল্যবিবাহ রোধ করার জন্যই এই অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন-জম্মু-কাশ্মীরে নিষেধাজ্ঞা নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে হবে, সাফ জানাল সুপ্রিম কোর্ট

 

Related articles

সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে ভবানী ভবনে হাজির অভিষেক

টানটান উত্তেজনা। খেলা মাঠের ধারাভাষ্যের মতো চ্যানেলে চ্যানেলে লাইভ সম্প্রচার (Live Telecast)। সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে...

”২০২৯ পর্যন্ত জোড়াফুলেই আছি”, কাকলিকে চ্যালেঞ্জ প্রতিমা মণ্ডলের

দিল্লির একটি ছবি সোমবার সামনে আসে, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে কয়েকজন সাংসদকে দেখা গিয়েছে। এরপরেই ২০...

অক্ষয় তৃতীয়ার মেগা ড্র: ৪ ‘লাকি’ বিজয়ীর হাতে হীরের গয়না তুলে দিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স

গ্রাহকদের মুখে চওড়া হাসি ফুটিয়ে মেগা ড্র-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করল দেশের অন্যতম স্বর্ণ বিপণনকারী সংস্থা শ্যাম...

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? হাই কোর্টে হলফনামা দেবে রাজ্য

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...