Saturday, May 9, 2026

আসছে পৌষ পার্বণ, মাটির সরায় মন মৃৎশিল্পীদের

Date:

Share post:

শীতকাল মানেই নলেন গুড়, পিঠে, পায়েস, নবান্ন। পৌষ পার্বণের দিন এগিয়ে আসছে। গ্যাস, মাইক্রোওয়েভ, স্টিমারের যুগেও পিঠে তৈরি জন্য মাটির সরা তৈরি করেন দক্ষিণ দিনাজপুরের মৃৎশিল্পীরা।

পৌষ সংক্রান্তির আগের দিন থেকেই বাড়িতে শুরু হয়ে যায় বিভিন্ন রকমের পিঠে তৈরি। আর সাবেকি উপায়ে পিঠে তৈরিতে প্রয়োজন মাটির সরা ও ঢাকনার। দক্ষিণ দিনাজপুরের পালপাড়ায় এখন তাই ব্যস্ততা তুঙ্গে। এঁটেল মাটির সঙ্গে প্রয়োজন মত জল মিশিয়ে বেশ কয়েক ঘণ্টা ধরে সেই মাটিকে সরা তৈরির উপযোগী করে তোলা হয়। এরপর নরম মাটিকে ধাঁচে ফেলে বিভিন্ন আকারের সরা তৈরি করা হয়।

তবে, মৃৎশিল্পীদের অভিযোগ, পরিশ্রম করে সরা তৈরি করলেও, আগের মতো চাহিদা নেই। কারণ, বাজারে অনেক ইলেক্ট্রনিক্স গ্যাজেট এসে গিয়েছে। তাছাড়া মিষ্টির দোকানেও এখন পিঠেপুলি বিক্রি হয়। তাই অনেকই বাড়িতে পিঠে তৈরি করতে চান না। এদিকে, জ্বালানি ও মাটির দাম বেড়ে গিয়েছে। কিন্তু সেই অনুযায়ী সরা ও ঢাকনার দাম পাওয়া যাচ্ছে না। তাই লাভের মুখ দেখছেন না মৃৎশিল্পীরা। তবে, সনাতন জীবিকা আঁকড়ে পিঠে তৈরি সরা তৈরি করেন দক্ষিণ দিনাজপুরের পালপাড়ার বাসিন্দারা।

আরও পড়ুন-মালদহে বাস ধর্মঘটে চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা

Related articles

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে...

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...