Saturday, May 9, 2026

মাথায় চোট পেয়ে ছিটকে গেলেন লিটন, স্ক্যান করাতে হাসপাতালে বাংলাদেশি উইকেটকিপার

Date:

Share post:

মহম্মদ সামির শর্ট বলটা পুল করতে গিয়ে ব্যর্থ লিটন দাস। বল সপাটে লাগে তাঁর হেলমেটে। প্রথমবার আঘাত পাওয়ার পর অবশ্য খেলা চালিয়ে গেছেন। কিন্তু পরের ওভারে ফের ইশান্ত শর্মার বলে আঘাত পেলেন সেই মাথাতেই। এবার আর খেলার জায়গায় ছিলেন না বাংলাদেশ উইকেটকিপার-ব্যাটসম্যানটি। ভারতীয় পেস আক্রমণের সামনে কিছুটা প্রতিরোধ গড়া লিটনকে আহত হয়ে ফিরে আসতে হয় ড্রেসিংরুমে।

বিসিবির মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, স্ক্যান করাতে লিটনকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। শেষ পর্যন্ত ইডেন টেস্ট থেকে তাঁকে ছিটকেই যেতে হলো। তাঁর ‘কনকাশন’ বদলি হিসেবে নেমেছেন মেহেদি হাসান মিরাজ।

বাংলাদেশের হাতে কনকাশন বদলি হিসেবে আর কোনও বিশেষজ্ঞ ব্যাটসম্যান নেই। টেস্ট স্কোয়াডে থাকা মোসাদ্দেক হোসেন দেশে যাওয়ার পর তাঁকে আর ফেরানো হয়নি। ওপেনার সাইফ হাসান আঙুলের চোটে পড়ে ছিটকে পড়েছেন। প্রথম একাদশের বাইরে আছেন মিরাজ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান—যাঁরা কেউ ব্যাটসম্যান লিটনের যথার্থ বদলি নন।

লিটনের বদলি হিসেবে বাধ্য হয়ে বোলিং অলরাউন্ডার মিরাজকে নেওয়া হয়েছে, যিনি কিছুটা ব্যাটিং করতে পারেন। প্রথম ইনিংস কার্যত শেষ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে খেলতে হবে ছয় ব্যাটসম্যান নিয়ে। উইকেটকিপিং করতে হবে নিশ্চিত মুশফিকুর রহিম বা মহম্মদ মিঠুনকে। মাঠে কঠিন পরীক্ষা, মাঠের বাইরেও বিপাকে বাংলাদেশ!

এদিকে লিটনের দুঃসংবাদের মধ্যেই মাথায় আঘাত পেয়েছেন নাঈম হাসানও। যদিও তাঁর চোট গুরুতর নয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-উমেশের বোলিং দাপটে ভারতীয় দলের ব্যাটিং দেখার স্বপ্ন দেখছেন ইরশাদ

 

Related articles

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...