Saturday, June 20, 2026

মহারাষ্ট্রে সুবিধাবাদী জোট সরকার বড় জোর ৬ থেকে ৮ মাস চলবে: গডকড়ি

Date:

Share post:

যে তিন রাজনৈতিক দলের মধ্যে মতাদর্শগত কোনও মিল নেই তারা স্রেফ ক্ষমতা ভোগ করতে জোট করেছে। এরপর যদি মহারাষ্ট্রে শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের সরকার তৈরিও হয় তার আয়ু বড় জোর ৬ থেকে ৮ মাস। এই সুবিধাবাদী নীতিহীন জোট সরকার তার বেশি চলবে না। মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুক্রবার একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন বিজেপি সভাপতি নীতীন গডকড়ি।

ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের প্রচারে রাঁচিতে এসেছেন গডকড়ি। বিজেপির সঙ্গে টানাপোড়েন পর্বে মহারাষ্ট্রের অন্যতম প্রভাবশালী এই নেতার মধ্যস্থতা চেয়েছিল শিবসেনা। গডকড়ি তখনও বলেছিলেন, শিবসেনার দাবি অযৌক্তিক। বিজেপিই পূর্ণ সময়ের মুখ্যমন্ত্রী পদের দাবিদার। কেন্দ্রীয় মন্ত্রীর কটাক্ষ, রাজনীতি আর ক্রিকেটে দেখছি সবই সম্ভব। না হলে যারা নির্বাচনে পরস্পরের বিরুদ্ধে লড়ল, যাদের মধ্যে রাজনৈতিক আদর্শের কোনও মিল নেই, তারা শুধু ক্ষমতার টানে এভাবে জোট করতে পারে! গডকড়ির কথায়, কয়েক মাসের অস্থায়ী সরকার তৈরি হচ্ছে। তারপর এটা এমনিতেই ভেঙে যাবে। তখন বিজেপি কী করবে তা পরে ঠিক হবে

আরও পড়ুন-19 লক্ষ নাম বাদের ধাক্কায় এবার কি অসমের এনআরসি তালিকাই বাতিলের পথে? অমিত শাহের কথায় ইঙ্গিত

 

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...