Saturday, June 20, 2026

টেস্ট তিন দিনের বেশি গড়াচ্ছে না

Date:

Share post:

বাংলাদেশ অল আউট ১০৬। ভারত ১৭৪ রানে ৩ উইকেট। বিরাট ব্যাটিং ৫৯, রাহানে ব্যাটিং ২৩। ঐতিহাসিক পিঙ্ক টেস্টের প্রথম দিনের শেষে বিরাটের ভারত এগিয়ে ৬৮ রানে।

প্রথম পিঙ্ক টেস্টে খেলতে নেমেছিল দুই দেশ। টসে জিতে বাংলাদেশ ব্যাটিং নেওয়ায় প্রশ্ন উঁকি দিচ্ছিল ক্রিকেটপ্রেমীদের। সেটাই বাস্তব হল। প্রথম তিন ঘন্টায় শেষ মামুনুলের দল। ১০৬। ভাঙল ভারতের সেই পেস ব্যাটারি। প্রত্যেক টেস্টেই ভারতের পেস ব্যাটার উইকেট নিচ্ছে ভাগাভাগি করে। এবার নায়ক ঈশান্ত। প্রথম পিঙ্ক বলে তাঁর ৫উইকেট। রোহিত (২১) আর মায়াঙ্ক (১২) অল্প রানে আউট হওয়ার পর পূজারা আর বিরাট টানলেন দলকে। পূজারা ৫৫ রানে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার পরের সময়টুকু বিরাট-রাহানের।

দুটি প্রশ্ন। নিশ্চিত তিন দিনের বেশি টেস্ট ম্যাচ গড়াচ্ছে না, বলেই দেওয়া যায়। আর কয়েকটি টেস্টের খরা কাটিয়ে বিরাটের কী ২৭তম সেঞ্চুরি হচ্ছে? অপেক্ষা ২০ ঘন্টার।

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...