Tuesday, May 19, 2026

স্কুল ব্যবস্থার খোলনলচে বদলে ফেলছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক

Date:

Share post:

২০২১ সাল থেকে কি স্কুল স্তরে সমস্ত পরীক্ষা উঠে যাচ্ছে?কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নতুন জাতীয় শিক্ষানীতি কমিটির খসড়া তৈরি হয়েছে। সেই খসড়ায় এই কথাই বলা হচ্ছে। নতুন পদ্ধতিতে ৫,৩,৩,৪ কাঠামোয় শ্রেণিভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা চালু হবে বলে খবর। আগামী বছরের অক্টোবর মাসে এই শিক্ষানীতি চূড়ান্ত করা হবে এবং ২০২১ সালে তা বলবৎ করা হবে।

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সূত্রে খবর, বোর্ডগুলিকে তাদের সুপারিশ জানানোর জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। বোর্ড ও প্রতিষ্ঠিত শিক্ষাবিদদের সুপারিশ পাওয়ার পরেই ১০+২ কাঠামো বাতিল হবে এবং ২০২১ সাল থেকে নয় মূল্যায়ন ব্যবস্থা চালু হবে। নয়া কাঠামোয় দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা কালকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। প্রাক-প্রাথমিকে তিন বছর এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণি নিয়ে পাঁচ বছর। এরপর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রস্তুতিপর্ব হিসেবে ধরা হবে। ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত মধ্যবর্তী দশা এবং নবম থেকে দ্বাদশ পর্যন্ত সেকেন্ডারি হিসেবে ধরা হবে। মূলত আন্তর্জাতিক স্কুল স্তরের প্রচলিত মূল্যায়নের সঙ্গে দেশের মূল্যায়নের সাযুজ্য তৈরির জন্য এই উদ্যোগ। খসড়ায় তৃতীয় পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে রাজ্যভিত্তিক পরীক্ষার সুপারিশ করা হয়েছে। এছাড়াও বিষয় ভিত্তিক ধারণা ও দক্ষতা মূল্যায়নের উপর জোর দেওয়া হয়েছে। এক্ষেত্রে স্কুলছাত্রদের প্রিয় বিষয় বেছে নেওয়ার সুযোগও থাকছে।

Related articles

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...