Sunday, March 15, 2026

মহারাষ্ট্রের মহারণ সুপ্রিম কোর্টে ফের কাল, স্নায়ুযুদ্ধ চরমে

Date:

Share post:

মহারাষ্ট্র নিয়ে শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের দাবি ছিল 24 ঘন্টার মধ্যে বিজেপি সরকারকে ফ্লোর টেস্ট অর্থাৎ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। রবিবার শুনানির প্রথম দিনে সর্বোচ্চ আদালত এই বিষয়ে কোনও নির্দেশ না দিলেও জানিয়েছে, সোমবার সকাল সাড়ে দশটার মধ্যে সলিসিটার জেনারেল তুষার মেহতাকে দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারের চিঠি দুটি কোর্টে পেশ করতে হবে। মেহতা দুদিন সময় চাইলে তা খারিজ করা হয়েছে। একইসঙ্গে বিচারপতিরা আবেদনকারীদের পিটিশনের কপি কেন্দ্র ও মহারাষ্ট্র সরকারকে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সোমবার ফের শুনানি। সুপ্রিম কোর্টে বিচারপতি রামান্না, অশোক ভূষণ ও সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানি চলছে। বিজেপির হয়ে লড়ছেন মুকুল রোহতগি। অন্যদিকে তিন দলের পক্ষে আছেন অভিষেক মনু সিংভি ও কপিল সিব্বল।

spot_img

Related articles

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...