Saturday, May 9, 2026

মহারাষ্ট্রে দ্রুত ফ্লোর টেস্টের দাবি বিরোধীদের

Date:

Share post:

রবিবার সুপ্রিম কোর্টে বিচারপতি এন ভি রামান্না, অশোক ভূষণ ও সঞ্জীব খান্নার বেঞ্চে শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক কাজ করেছেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। মোট কতজন বিধায়কের সমর্থনের ভিত্তিতে রাজ্যপাল বিজেপিকে সরকার গড়ার জন্য শপথবাক্য পাঠ করালেন তা স্পষ্ট নয়। শিবসেনা, এনসিপি, কংগ্রেসের জোটের পক্ষেই সংখ্যাগরিষ্ঠ বিধায়ক। তাহলে রাজ্যপাল কোন তথ্যের ভিত্তিতে বিজেপিকে ডাকলেন তা সবার জানা দরকার। গোটা প্রক্রিয়াটিতে অস্বচ্ছতা রয়েছে। শপথ হয়ে গেলেও রাজ্যপাল জানাননি কবে বিজেপি সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। ফলে দ্রুত হস্তক্ষেপ করুক সুপ্রিম কোর্ট। এনসিপি ও কংগ্রেসের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভি এবং শিবসেনার পক্ষে আইনজীবী কপিল সিব্বল দাবি জানান, ২৪ ঘন্টার মধ্যে ফ্লোর টেস্টের নির্দেশ দিয়ে সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলুক সুপ্রিম কোর্ট। এই বিষয়ে আইনজীবীরা ১৯৯৮ সালে উত্তরপ্রদেশ ও ২০১৮ সালে কর্নাটকের উদাহরণ দেন। সব শুনে বিচারপতিরা এদিন কোনও নির্দেশ না দিলেও প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে সলিসিটার জেনারেল তুষার মেহতাকে বিচারপতিরা বলেছেন সোমবার সকাল সাড়ে দশটার মধ্যে দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারের চিঠি কোর্টে পেশ করতে হবে। পরবর্তী শুনানি আবার কাল।

আরও পড়ুন-মহারাষ্ট্রের মহারণ সুপ্রিম কোর্টে ফের কাল, স্নায়ুযুদ্ধ চরমে

 

Related articles

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে...

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে...

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...