Tuesday, June 9, 2026

আজ হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধন, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

উত্তরবঙ্গ সফরে শুক্রবার মহাকাল মন্দিরের শিলান্যাস করার পর আজ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নয়া ভবনের উদ্বোধন অনুষ্ঠানে (Inauguration of Jalpaiguri Circuit Bench of Calcutta High Court) উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার সকালেই তিনি জলপাইগুড়ি পৌঁছে এই অনুষ্ঠানে যোগ দেবেন। সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোর উদ্বোধন করবেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত(CJI Surya Kant)। অনুষ্ঠানে কেন্দ্রীয় আইনমন্ত্রী থেকে শুরু করে সুপ্রিম কোর্টের (Supreme Court) কয়েকজন বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল-সহ অন্যান্য অতিথিরাও থাকবেন৷

এতদিন মাসে ২১ দিন জেলা পরিষদের ডাক বাংলোয় অস্থায়ী ভাবে সার্কিট বেঞ্চের কাজ চলছিল। নতুন ভবনেও আপাতত মাসে ২১ দিন করেই কাজ চলবে।পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে জাতীয় সড়কের পাশে ৪০ একর জমিতে গড়ে তোলা হয়েছে স্থায়ী ভবন। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এখানে অফিসিয়াল কাজকর্ম শুরু হবে বলে মনে করা হচ্ছে।সূত্রের খবর, রিমোট কন্ট্রোলের মাধ্যমে দেশের প্রধান বিচারপতি ও মুখ্যমন্ত্রী কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন করবেন। এরপর নবনির্মিত ভবনে প্রবেশ করবেন তাঁরা।পাঁচ তলা বিল্ডিং-সহ প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের আবাসন তৈরির জন্য মোট ৫০১ কোটি টাকা খরচ হয়েছে।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...