Saturday, March 21, 2026

“অযোধ্যা রায়ে ধৈর্য দেখিয়েছেন দেশবাসী”, ‘মন কি বাত’-এ প্রশংসা মোদির

Date:

Share post:

অযোধ্যার বিতর্কিত জমি মামলায় রায়ে দেশের মানুষ যেভাবে তাঁদের পরিণত মনস্কতা ও ধৈর্য দেখিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। ‘মন কি বাত’-তে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রবিবার ছিল তাঁর মাসিক রেডিও ভাষণ অনুষ্ঠানের ৫৯তম পর্ব। সেখানে মোদি বলেন, দেশের ১৩০ কোটি মানুষ দুনিয়াকে বার্তা দিতে পেরেছেন যে দেশের স্বার্থের উপরে কিছুই হতে পারে না।

গত ৯ নভেম্বর অযোধ্যা মামলার রায়ে শীর্ষ আদালত জানায়, বিতর্কিত জমিতে ২.৭৭ একরে হবে রামমন্দির। মসজিদ তৈরির জন্য অযোধ্যার মধ্যেই ৫ একর জমি দিতে সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই প্রসঙ্গেই ধৈর্য ও সহনশীলতার জন্য দেশবাসীকে সাধুবাদ জানান মোদি।

পাশাপাশি, সার্চ ইঞ্জিন গুগলকে নিয়েও ‘মন কি বাত’ অনুষ্ঠানে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, গুগল আসায় পড়ার অভ্যাস নষ্ট হয়ে যাচ্ছে। কিশোরদের বই পড়ার পরামর্শ দেন মোদি।

Related articles

বরফের চাদরে ঢাকা পরল সান্দাকফু, উত্তরে লাগাতার তুষারপাতে আতঙ্কিত পর্যটকরা

শনিবার ভোর রাত থেকে টানা তুষারপাতে বিপর্যস্ত সান্দাকফু (Snowfall in Sandakphu)। জায়গায় জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। প্রায় ছয়...

অপমানিত প্রধান বিচারপতির চেয়ার! নির্বাচন কমিশনার মামলা থেকে সরলেন সূর্য কান্ত

বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কেন্দ্রের বিজেপি সরকার দেশের শীর্ষ...

প্রয়াত অ্যাকশন স্টার চাক নরিস, মার্কিন মার্শাল আর্টিস্টদের মৃত্যুতে শোকপ্রকাশ হলিউডের

৮৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত হলিউড স্টার চাক নরিস (Chuck Norris)। ১৯৪০ সালে ওকলাহোমায়...

তারকা প্রচারকের পর প্রার্থী: অসমে ১৭ নাম ঘোষণা তৃণমূলের

বাংলার পথে উন্নয়নের প্রতিশ্রুতি অসমে। তাই সেখানে কোনও জোটে 'না' তৃণমূল কংগ্রেসের। অসমে (Assam) অস্তিত্ব রক্ষার লড়াই চালানো...