Saturday, May 9, 2026

চতুর্থ ও পঞ্চম দিনের টিকিটের টাকা কি ফেরৎ পাবেন?

Date:

Share post:

ঐতিহাসিক পিঙ্ক টেস্ট শেষ হয়ে গিয়েছে তিন দিনেই। বলা যায় তিনদিনও নয়, মাত্র দু’দিন ৪৫ মিনিটে শেষ হয়েছে গোলাপি যুদ্ধ। যেই যুদ্ধে জয় পেয়েছে ভারত। এক ইনিংস ও ৪৬ রানে জয় পেয়েছেন কোহলিরা। কিন্তু তাতে গোটা ক্রিকেট মহল খুশি হলেও অনেক ক্রিকেটপ্রেমীদের মাথায় হাতও পড়েছে। কারণ, আড়াই দিনে খেলা শেষ হয়ে যাওয়ায় চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট কী হবে? ইডেন চত্বরে কান পাতলে এখন এই গুঞ্জনঈ শোনা যাবে।

অনেকের মনে এখন প্রশ্ন উঠেছে যে, যাদের কাছে চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট রয়েছে, তারা কি টাকা ফেরৎ পাবে? না, এমনটা একদমই নয় বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সিএবির পক্ষ থেকে।

সিএবির কোষাধক্ষ্য দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘টিকিটের টাকা ফেরৎ দেওয়ার কোনও প্রশ্নই নেই। কারণ, এখানে ম্যাচ আগে শেষ হয়ে গিয়েছে। আমাদের এতে কোনও হাত নেই। বৃষ্টি হয়নি। যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যেত, তাহলে টাকা ফেরত দেওয়া হত। কিন্তু বাস্তবে এমনটা তো হয়নি। তাই টাকা ফেরৎ দেওয়া হবে না।’ ফলে যারা চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট কেটেছেন, তাদের টাকা জলে গেল, তা বলাই যায়। যদিও টেস্ট জিতেছে দেশ, এতেই বোধ হয় খুশি সকলে।

Related articles

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে...

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...