Sunday, May 31, 2026

‘ঘুষ নিই না’, দফতরে নোটিশ সরকারি কর্তার

Date:

Share post:

সরকারি দপ্তরে ঘুষ নেওয়ার রীতি বন্ধ করতে বেনজির উদ্যোগ তেলেঙ্গানার এক পদস্থ সরকারি অফিসারের৷ সরকারি অফিসে এই অফিসার রীতিমতো নোটিশ টানিয়ে জানিয়ে দিয়েছেন, ‘‘আমি ঘুষ নিই না৷’’ সরকারি আধিকারিকের এই বিজ্ঞপ্তি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

তেলেঙ্গানার রিমনগরের অ্যাডিশনাল ডিভিশনাল ইঞ্জিনিয়ার এম অশোকের দফতরে ঢুকলেই চোখে পড়বে তাঁর মাথার ওপর লাগানো বড় একটি বিজ্ঞপ্তি৷ ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেড সংস্থার ওই অফিসার লিখে লেখেছেন কাজ আদায়ের জন্য তাঁকে ঘুষ দিতে হয় না৷ তাঁর নিজের দফতরে ঢালাও চলে ঘুষ৷ তাতেই তিতিবিরক্ত হয়ে নোটিশ টাঙিয়ে ওই আধিকারিক জানিয়েছেন, ‘আমি ঘুষ নিই না৷’
নোটিশটি যাতে সবার চোখ পড়ে এবং সবাই বুঝতে পারে, তা নিশ্চিত করতে দু’টি ভাষায় বড়বড় করে লিখেছেন ঘুষ না নেওয়ার কথা৷ চেয়ারের পেছনের দেওয়ালে লাল লঙের বোর্ডে সাদা দিয়ে তেলুগু ও ইংরেজিতে লেখা, ‘আমি ঘুষ নিই না’৷ প্রায় মাসখানেক আগে লাগানো এই “গুরুত্বপূর্ণ” নোটিশ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ জানা গিয়েছে, গত 14 বছর ধরে এই অফিসার বিদ্যুৎ দফতরে কর্মরত৷ সাধারণ মানুষের ঘুষ দেওয়ার প্রস্তাবে অতিষ্ট হয়েই বিজ্ঞপ্তি দিয়েছেন তিনি৷ আশা করছেন, এবার এই অত্যাচার বন্ধ হবে৷

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...