Tuesday, June 23, 2026

রাজভবনের সংবিধান দিবস পালনে আমন্ত্রণ পাননি, জানিয়ে দিলেন অধ্যক্ষ

Date:

Share post:

রাজভবনে সংবিধান দিবস পালন নিয়ে কোনও মন্তব্য করতে চাইলেন না বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন তিনি। রাজভবন থেকে সংবিধান দিবস উপলক্ষে রাজ্যপালের কোনও আমন্ত্রণ অধ্যক্ষের কাছে এসেছিল কিনা জানতে চাওয়া হলে অধ্যক্ষ বলেন, “এমন কোনও বিষয় আমার গোচরে নেই। এমন কোনও আমন্ত্রণপত্র আমি পাইনি।”

উল্লেখ্য গত সপ্তাহে রাজ্য সরকারের তরফ থেকে আগামী ২৬ এবং ২৭ নভেম্বর দু’দিনের সংবিধান দিবস পালনের ঘোষণা করার পর এই পাল্টা রাজ্যপাল জাগদীপ ধনকার জানিয়েছিলেন রাজভবনেও ওই একইদিনে পালিত হবে সংবিধান দিবস।

সোমবার এই প্রসঙ্গেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে কিছু জানেন না বলে এড়িয়ে গেলেন অধ্যক্ষ।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...