Saturday, May 9, 2026

বিরোধী প্রতিবাদে দুই সভার কাজ থমকে গেল

Date:

Share post:

মহারাষ্ট্রে সরকার গড়ার উদ্যোগের উত্তাপ পৌঁছল সংসদেও। প্রবল প্রতিবাদের জেরে সারাদিনের কাজ আটকে যায়। মুলতবি হয় অধিবেশন। অভিযোগ, মহারাষ্ট্রে চুরি করে বিজেপি ক্ষমতায় এসেছে। এই জন্যে সকালেই কংগ্রেস সাংসদরা গান্ধীমূর্তির সামনে বিক্ষোভ শুরু করেন। সকালেই চলে আসেন সোনিয়া গান্ধী, অধীর চৌধুরী-সহ নেতৃত্ব। হাতে প্ল্যাকার্ড — ‘গণতন্ত্র হত্যা বন্ধ কর’, ‘ঘোড়া কেনাবেচা বন্ধ কর’, ‘নোংরা রাজনীতি বন্ধ কর’, সংবিধান বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’। লোকসভার অভ্যন্তরে তুমুল হট্টগোল সামাল দিতে ব্যর্থ স্পিকার ওম বিড়লা সকলকে শান্ত হতে বললেও তাতে কর্ণপাত করেনি। দুই কংগ্রেস সাংসদ পোস্টার দেখালে তাঁদের সংসদ থেকে আজকের মতো বহিষ্কার করেন। বের করতে গিয়ে মার্শালদের সঙ্গে চলে আর এক প্রস্থ লড়াই। এই অবস্থার মাঝে প্রথমে বারোটা পর্যন্ত অধিবেশন মুলতবি হয়। ফের শুরু হলে ফের উত্তাপ ছড়ায়। ফের বেলা ২টা পর্যন্ত মুলতবি হয়।

অন্যদিকে রাজ্যসভায় মহারাষ্ট্র ইস্যুতে তৃণমূল, ডিএমকে, কংগ্রেস, বামেরা প্রতিবাদ জানায়। স্পিকার ভেঙ্কাইয়া নাইডুর অনুরোধে তাঁরা কর্ণপাত করেননি। দশ মিনিট ধরে এই পর্ব চলার পর দুপুর দুটো পর্যন্ত মুলতবি হয় সভা।

Related articles

অভয়া-কাণ্ডের ফাইল আবার খুলতে হবে: পুত্রের কাছে দাবি মুখ্যমন্ত্রীর মা গায়ত্রী অধিকারীর

ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কাছে কী চান শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মা গায়ত্রী অধিকারী (Gayetri Adhikari)? শনিবার, শুভেন্দুর...

দলবিরোধী মন্তব্যের জের! ৬ বছরের জন্য তিন মুখপাত্রকে সাসপেন্ড তৃণমূলের 

টানা দলবিরোধী মন্তব্যের জেরে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিল তৃণমূল শিবিরের শৃঙ্খলারক্ষাকারী কমিটি। বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর...

অবশেষে ম্যাজিক নম্বর ছোঁয়া: তামিলনাড়ুতে সরকার গড়ার পথে বিজয়

শুক্রবারের সব জল্পনার অবসান ঘটিয়ে একে একে সব সম্ভাব্য দলের সমর্থন পেলেন টিভিকে প্রধান থালাপতি বিজয়। শনিবার নতুন...

বিজেপির জয়ের পর বাংলায় ‘বল্গাহীন সন্ত্রাস’: মমতা-অভিষেকের বাড়ির সামনেও ‘তাণ্ডব’-এর অভিযোগ!

জয়ের পর বাংলা বিজেপির (BJP) হিংসা চলছে বলে অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার,...