Tuesday, March 17, 2026

কালই আস্থা ভোট, সংখ্যা জোগাড়ে চাপ বাড়ল ফড়নবিশ, অজিতের

Date:

Share post:

১৭০ জনের সমর্থন দেখিয়ে শনিবার সকালে নজিরবিহীনভাবে রাজভবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবিশ। বিজেপি সরকারকে সমর্থনের কথা জানিয়ে ৫৪ জন এনসিপি বিধায়কের স্বাক্ষর করা চিঠি দেখান অজিত পাওয়ার। নিজেও উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন। তারপর দুদিনে বহু তোলপাড় হয়েছে। বিজেপিকে সমর্থনের কথা অস্বীকার করেছেন দলের সুপ্রিমো শারদ পাওয়ার। উল্টে ঘোষণা করেছেন অজিত ছাড়া এনসিপির বাকি সব বিধায়কই বিজেপির বিরুদ্ধে ও তিন দলের জোটের পক্ষে ভোট দেবেন। ফলে লড়াই টানটান। প্রবল চাপ বেড়েছে অজিত পাওয়ারের উপর। স্বস্তিতে নেই দেবেন্দ্র ফড়নবিশও। বিজেপির ১০৫ জন বিধায়কের সঙ্গে শুধু নির্দল বিধায়কদের যোগ করলে তা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে অনেক কম। এনসিপি ও অন্য দলের বিধায়কদের ভোট না পেলে এযাত্রা তাঁর অবস্থা কর্নাটকের ইয়েদুরাপ্পার প্রথমবারের অবস্থার মত হতে পারে।

এদিকে শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের ১৬২ জন বিধায়ক সোমবারই গ্র্যান্ড হায়াত হোটেলে মহা-প্যারেড করে ক্যামেরার সামনে প্রকাশ্যে জোটবদ্ধ শপথ নিয়েছেন, বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন ও ক্রশ ভোটিং করবেন না। এই পরিস্থিতিতে সরকার টিঁকিয়ে রাখতে ১৪৫ জনের সমর্থন জোগাড়ই এই মুহূর্তে মহা-চ্যালেঞ্জ দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারের সামনে।

 

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...