Tuesday, March 17, 2026

ট্রাক-গ্যাস ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা

Date:

Share post:

ট্রাক-গ্যাস ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা।দুর্ঘটনায় ট্রাক চালকের মৃত্যু হয়েছে। জখম আরও একজন। মৃতের নাম আসরাউল শেখ (২৫)। তাঁর বাড়ি ঝাড়খণ্ডে বলে জানা গিয়েছে।

ঘটনাটি মালদহের সুলতানগঞ্জে। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও গ্যাস ট্যাঙ্কারের মুখোমুখি এই সংঘর্ষ ঘটে। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে সুলতানগঞ্জ সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে। বিপরীতগামী গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হওয়ায় ট্রাকটিতে আগুন ধরে যায়। কেবিনের মধ্যেই মৃত্যু হয় ট্রাক চালকের। খালাসি সরিকুল শেখ গুরুতর ভাবে জখম হন। তাঁকে মালদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

spot_img

Related articles

তৃণমূলের তালিকায় তিন ক্রীড়াবিদ, উন্নয়নই পাখির চোখ শিব শঙ্করের

যাবতীয় জল্পনার অবসান। ঘোষিত হল শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। তৃণমূলে(TMC) প্রার্থী তালিকায় তিন ক্রীড়াবিদ। তুফানগঞ্জ থেকে...

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...