Thursday, June 11, 2026

এনআরসি ইস্যুতে শিবসেনা এখন কী করবে?

Date:

Share post:

মহারাষ্ট্র তথা দেশের অন্যান্য জায়গা থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বিতারণের দাবিতে বহুদিন ধরেই সোচ্চার শিবসেনা। এদেশে সুসংহত নাগরিকত্ব আইন কার্যকর করার দাবিতে এতদিন বিজেপির সঙ্গে তাদের সুর মিলে যেত। কিন্তু মহারাষ্ট্রে বিজেপিকে হঠিয়ে তথাকথিত রাজনৈতিক শত্রু কংগ্রেস-এনসিপির সঙ্গে মিলে সরকার গঠনের পর এবার কি তাহলে এনআরসি ইস্যুতেও ভোল বদল করবে শিবসেনা? মহারাষ্ট্র থেকে বাংলাদেশি খেদাও-এর দাবিতে একদা মারমুখী আন্দোলনে নামা শিবসেনা অনুপ্রবেশের সমস্যা ও জাতীয় নাগরিকত্ব ইস্যুতে তাহলে এখন কী বলবে? তিন দলের জোটের মধ্যে কংগ্রেস ও এনসিপি ঘোষিতভাবেই সংসদে এনআরসি সংশোধনী বিলের বিরোধী। কিন্তু সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে শিবসেনার অবস্থান কী হবে? তারা কি এবার বিজেপির বিরোধিতা করতে গিয়ে নিজেদের চিরাচরিত রাজনৈতিক অবস্থান বদলে কংগ্রেসের পদাঙ্ক অনুসরণ করবে? এনআরসি অ্যামেন্ডমেন্ট বিলকে শিবসেনা সমর্থন করবে না কি বিরোধিতা, তা নিয়ে কৌতূহল সর্বস্তরেই।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...