Wednesday, May 20, 2026

উদ্ধবের শপথে আমন্ত্রিতদের তালিকায় নাম মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নাটকীয় পালাবদলের পরে, এবার মহারাষ্ট্রে সরকার গঠন করতে চলেছে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস যোগ। আর সেই জোট সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পাতিরবার বিকেলে শপথ নেবেন উদ্ধব ঠাকরে। মুম্বইয়ের শিবাজি পার্কে ওই শপথগ্রহণ অনুষ্ঠানের দেশের তাবড় রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ করা হবে। সূত্রের খবর, সেই তালিকায় নাম রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। ইতিমধ্যেই তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের তরফে আমন্ত্রণ করা হয়েছে কি না তা এখনও জানা যায়নি।

এদিকে, যে বিজেপির সঙ্গে জোট ভেঙে সরকার গঠন করছে শিবসেনা, তাদেরকেও আমন্ত্রণ জানাতে ভুলছে না তারা। শিবসেনা সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও শপথগ্রহণ অনুষ্ঠানে ডাকা হচ্ছে। উদ্ধব ঠাকরের তরফে আমন্ত্রণ পাচ্ছেন লালকৃষ্ণ আদবানী, মোহন ভাগবত রাও। শিবসেনা সূত্রের খবর, খুড়তুত ভাই রাজ ঠাকরেকেও আমন্ত্রণ জানাতে পারেন উদ্ধব। তালিকায় থাকছেন অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়ালরাও।

আরও পড়ুন-ভারত-বিরোধিতায় ফের রাষ্ট্রসংঘে মুখ পুড়ল পাক সরকারের

 

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...