Friday, May 1, 2026

রাজ্যগুলি পেঁয়াজ না কেনায় ৫০% পচে গিয়েছে!

Date:

Share post:

পেঁয়াজের দাম ১০০টাকা পেরিয়েছে, আর সে নিয়ে রাজ্য আর কেন্দ্রের মধ্যে চাপান-উতোর শুরু হয়ে গেল। কেন্দ্রীয় খাদ্য ও অসামরিক পরিবহন দফতরের মন্ত্রী রামবিলাস পাসোয়ানের দাবি, রাজ্যগুলি যথাসময়ে কেন্দ্রের কাছ থেকে পেঁয়াজ কেনেনি। কেউ কিনেছে কেউ কেনেনি। যার ফলে প্রায় ৫০% পেঁয়াজ পচে গিয়েছে। আর এই কারণেই পেঁয়াজের দাম হু-হু করে বেড়েছে। দাম কমাতে বহু পদক্ষেপ করা হয়েছে। তবে সবটা কেন্দ্রের হাতে নেই। পাল্টা রাজ্য সরকারের তরফে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন যে সময় যে জিনিস দেওয়ার কথা তা দেওয়া হচ্ছে না। দু’টাকা কেজি চাল, কিংবা আলুর টাকা দেওয়া হচ্ছে না। ফলে পেঁয়াজের ক্ষেত্রেও তাই হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সবকিছুতেই নিয়মের খাতা খুলেছে কেন্দ্র। ফলে পেঁয়াজের ক্ষেত্রেও যে একই জিনিস হবে তা বলার অপেক্ষা রাখে না। ১২ ডিসেম্বর থেকে পেঁয়াজ আমদানি হবে বলে জানা গিয়েছে।

Related articles

ED তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত

পুর-নিয়োগ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তলবে সিজিও কমপ্লেক্সে (CGO complex) পৌঁছলেন সুজিত বসু (Sujit Bose)। সকাল সাড়ে দশটা...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের মুখে বসল গার্ডরেল, সাখাওয়াত মেমোরিয়ালে বাড়ল নিরাপত্তা

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ ও স্ট্রংরুম বিতর্কের জেরে এবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র (Khudiram anushilan kendra) ও সাখাওয়াত মেমোরিয়ালে গার্লস...

ফের বাড়ল অটো এলপিজির দাম, ভাড়া বৃদ্ধির আশঙ্কা আমজনতার 

বাণিজ্যিক গ্যাসের পর এবার বাড়ল অটো এলপিজির দামও (Auto LPG gas price hike)। শুক্রবার থেকে একধাক্কায় ৬ টাকা...

আজ ফের পোস্টাল ব্যালট মুভমেন্টের সম্ভাবনা, রাতের পর সকালেও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কুণাল

স্ট্রং রুমে কারচুপির অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস (TMC), বৃহস্পতিবার রাতের পর শুক্রবার সকালে ফের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গেলেন...