Friday, May 1, 2026

সাগরপারে আজও হিট উত্তম কুমার

Date:

Share post:

মৃত্যুর ৩৯ বছর পরে আজও রোম্যান্টিসিজমের শেষকথা উত্তম কুমার। শুধু দেশে নয় বিদেশের মাটিতে বাঙালির কাছে আজও তিনি রোম্যান্টিকতার শেষ কথা। লন্ডনে বসে বাঙালিরা বাংলা সিনেমার স্বর্ণযুগে শুধু ফিরলেন তাই নয়, নাচে-গানে সিনেমায় ভরিয়ে তুললেন। সৌজন্যে ইস্টার্ন ইউফনি। রবিবার সেখানে উত্তম স্মরণে ভারতীয় বিদ্যাভবন হলে মহানায়ক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছিল উত্তম কুমার অভিনীত ছবির গান, অডিও ভিসুয়াল। অতিথি শিল্পী ছিলেন দেবাশীষ গোলদার, বাংলাদেশ বংশদ্ভুত গৌরী চৌধুরী। ছিলেন কলকাতার বাদ্যযনন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, লন্ডনের অমিত দে। ‘অ্যান্টনি ফিরিঙ্গি’র বিখ্যাত কবির গানের লড়াইয়ের পাশাপাশি বিখ্যাত সব ছবির গান একের পর এক গেয়েছেন তাঁরা। সঙ্গে পর্দায় ভিসুয়াল। এই পথ যদি না শেষ হয়, দোলে দোদুল দোলে ঝুল না, আমি যে জলসাঘরে, কে প্রথম কাছে এসেছি,… অবিস্মরণীয় সব গান। প্রবাসীদের নিয়ে তৈরি ইস্টার্ন ইউফোনি বাংলা গান নিয়ে বৃটেনের নানা প্রান্তে বাংলা অনুষ্ঠান করে।

Related articles

IPL: ক্যাচ নিয়ে বিরাট বিতর্ক, বোর্ডের দ্বারস্থ হবে আরসিবি?

আইপিএলে(IPL) ক্যাচ বিতর্ক। রজত পতিদারের আউটকে ঘিরে আগুনে বিতর্কে নয়া মোড়।এই বিতর্কিত ক্যাচ নিয়ে আইপিএলের টেকনিক্যাল কমিটিতে অভিযোগ...

হিমন্তের ঘৃণাভাষণ ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য নেতিবাচক: তলব দূতাবাস কর্তাকে

ভোটে জিততে কোনও ধরনের হিংসার পথে হাঁটতেই বাকি রাখেননি অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কখনও বাংলাদেশ, কখনও ভারতেরই...

সহজ কেমন আছে বলতে পারব না, রাহুলের চলে যাওয়ায় প্রিয় বন্ধুকে হারিয়েছি: প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর প্রায় একমাস পার, কাজ,সংসার, ব্যক্তিগত জীবনের ঝড়-ঝাপটা সামলে এবার নিজের...

ফের স্ট্রং রুমের কাছে শুধু বিজেপি! ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে সরব শশী পাঁজা

বৃহস্পতিবারের পরে ফের একবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ। নির্বাচন কমিশন নিজের 'আইন' তৈরি করে...