Monday, June 15, 2026

অবাস্তব! ধর্মঘটের আইন বদলে দিচ্ছে মোদি সরকার!

Date:

Share post:

শ্রমিকরা ধর্মঘটে গেলে এবার থেকে তার ১৪দিন আগে অন্তত নোটিশ দিয়ে জানাতে হবে। এ ধরণের নতুন প্রস্তাব এনে শ্রম আইনে ব্যাপক পরিবর্তন করছে মোদি সরকার। বুধবার শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার রাজ্যসভায় একথা জানিয়েছেন। স্বভাবতই প্রশ্ন উঠেছে মালিক যদি কারখানা বন্ধ করে দেন তাহলে ১৪দিনের নোটিশ কার কাছে দেওয়া হবে? কোনও শ্রমিককে বেআইনিভাবে বরখাস্ত করলে তৎক্ষণাৎ ধর্মঘট করা হবে না ১৪দিনের নোটিশ দেওয়া হবে? এই ধরণের অবাস্তব শ্রম আইনের বিরুদ্ধে এখনই আওয়াজ তুলতে শুরু করেছে শ্রমিক সংগঠনগুলি। মন্ত্রী জানান, বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে কথা বলা হয়েছে। এর জন্য ৪৪টি শ্রম আইনকে চারটি কোডে ভাগ করা হচ্ছে। দেশের অভিবাসী ২০% শ্রমিকের জন্য এই কোডগুলি কাজে লাগবে। এ ব্যাপারে অন্য সাংসদরা অভিবাসী শ্রমিকদের ক্ষেত্রে জেলাভিত্তিক রিপোর্ট তৈরি করার পক্ষে মত দেন।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...