Sunday, June 21, 2026

মোমের আলোতেই জ্ঞানের আলো

Date:

Share post:

বিদ্যুৎ পর্ষদের ভুল! তার জেরে মোমের আলোয় লেখাপড়া করতে হচ্ছে আদিবাসী পড়ুয়াদের। এ ঘটনা বোলপুরের মির্জাপুর গ্রামের বিবেকানন্দ সোসাইটি আশ্রমে।

গত প্রায় ৫ বছর ধরে চলছে আশ্রমটি। এখনও পর্যন্ত কোনও সরকারি সাহায্য পায়নি তারা। আদিবাসী পরিবারের ১২০ জন ছেলেমেয়ে এখানে লেখাপড়া করে। বিভিন্ন জায়গা থেকে দানের টাকাতেই চলে আশ্রম। বিদ্যুৎ সংযোগ আছে। প্রতি তিন মাস অন্তর অন্তর ৬০০০ টাকা করে বিদ্যুৎ বিল আসত আশ্রমে। আচমকা এক লাফে নভেম্বর মাসে বিল এসেছে ১৮ হাজার টাকা। পর্ষদের অফিসে গিয়ে অভিযোগ জানানো হলেও, কোনও সদুত্তর দিতে মেলেনি। উলটে বিদ্যুৎ দফতরের তরফে জানানো হয়েছে, যা বিল এসেছে, তাই দিতে হবে।

কিন্তু হঠাৎ ১৮ হাজার টাকা কোথা থেকে পাবে আশ্রম কর্তৃপক্ষ? এদিকে, বিল জমা না দেওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ পর্ষদ। এখন মোমবাতির আলোতেই জ্ঞানের আলো জ্বালতে হচ্ছে পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের।

 

Related articles

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...