Site Logo

মীনা দেবী-মহেশের বিতণ্ডায় উত্তপ্ত পুরসভায় বাজেট অধিবেশন, মালা-দেবাশিসের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি

EBBS DESK·
মীনা দেবী-মহেশের বিতণ্ডায় উত্তপ্ত পুরসভায় বাজেট অধিবেশন, মালা-দেবাশিসের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি

শ্মশানের উন্নয়ন নিয়ে তারক সিংয়ের জবাবি ভাষণ ঘিরে উত্তপ্ত কলকাতা পুরসভায় (KMC) বাজেট অধিবেশন। সোমবার, শহরের শ্মশানগুলিতে উন্নয়নের খতিয়ান তুলে ধরছিলেন। সিরিটি শ্মশানের প্রসঙ্গে উঠতেই এলাকার পার্কিং নিয়ে অভিযোগ করেন বিজেপির (BJP) বর্ষীয়ান কাউন্সিলর মীনা দেবী পুরহিত (Meena Devi Purohit)। এর পরেই তাঁকে উদ্দেশ্য করে অবাঞ্ছিত মন্তব্য করেন তৃণমূল (TMC) কাউন্সিলর মহেশ শর্মা (Mahesh Sharma)। এর প্রতিবাদে সরব হন বিজেপি কাউন্সিলররা। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে আসরে নামেন মেয়র পারিষদ দেবাশিস কুমার, কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু। পরে চেয়ারপার্সন মালা রায় (Mala Ray) বলেন এই ধরনের মন্তব্য অসাংবিধানিক।

Sponsored

Sranchi In Article

এদিন, পুরসভায় (KMC) বাজেট অধিবেশন জবাবি ভাষণ দিচ্ছিলেন তারক সিং। সেই সময় মীনা দেবী পুরোহিত অভিযোগ করেন, সিরিটি শ্মশানের আশপাশে পার্কিং নিয়ে সমস্যা বাড়ছে। পিছনেই ছিলেন তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা। তিনি বলেন, “মীনা দেবী পুরোতিকে এক্ষুনি শ্মশানে পাঠিয়ে দেওয়া উচিত।“ এই মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কাউন্সিলররা। হট্টগোল শুরু হয়।

পরিস্থিতি সামাল দিতে আসরে নামে চেয়ারপার্সন মালা রায়, মেয়র পারিষদ দেবাশিস কুমার ও কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু। পরিস্থিতি শান্ত হয়। চেয়ারপার্সন স্পষ্ট জানান, তিনি সমর্থন করছেন না। এই ধরনের মন্তব্য অসাংবিধানিক। পরে মহেশ শর্মা বলেন, “মিথ্যে পাবলিসিটি করছেন বিজেপি কাউন্সিলররা। আমি শ্মশানে যাওয়া নিয়ে বলিনি। বেনারসে কি সকলে মরতে যায়? আমি ওঁর মৃত্যু কামনা করিনি।“

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →