Monday, April 27, 2026

রোজভ্যালি কর্ত্রী শুভ্রার বিরুদ্ধে লুক আউট নোটিশ

Date:

Share post:

রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রা কুন্ডু বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, বা ইডি। ইডির তরফে ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে অনুরোধ করা হয় শুভ্রা যদি বিদেশে যাওয়ার জন্য কোথাও পাসপোর্ট জমা দেন তবে তা যেন গ্রহণ না করা হয় এবং তাঁকে যেন ইডির হাতে তুলে দেওয়া হয়। ইডি সূত্রে খবর মিলেছে, দীর্ঘদিন গা-ঢাকা দিয়ে থাকার পর শুভ্রা দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন। আর তা আটকাতেই এই পদক্ষেপ। শুভ্রাকে ইতিমধ্যেই তিনবার ইডি নোটিশ পাঠিয়েছে। গত সপ্তাহতেই ইডি শুভ্রার দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে হানা দেয়। খোঁজ মেলেনি তার। জানা গিয়েছে সাতদিন আগেই তিনি নাকি বাড়ি ছেড়েছেন। শুভ্রার বিরুদ্ধে তার সংস্থা অদৃজার সোনা লোপাট এবং সংস্থার টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে।

Related articles

বিজেপির দিল্লিতে রক্ষকই ভক্ষক! ফুড ডেলিভারি কর্মীকে গুলি করে খুন পুলিশের

বিজেপির (BJP) দিল্লিতে যাঁদের হাতে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, তারাই যেখানে সেখানে যখন তখন গুলি করে খুন করে...

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে, ক্ষোভ বাড়ছে কুলটিতে 

সুষ্ঠুভাবে বাংলার ভোট পরিচালনা করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। রবিবার সন্ধ্যায় আসানসোলের কুলটি...

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...