Tuesday, June 16, 2026

সাঁঝবাতি: পাওলিকে পাশে নিয়ে ছকভাঙা সম্পর্কের গল্প শোনালেন দেব

Date:

Share post:

এ গল্পের শুরুতেই বলে রাখা ভালো, অনেকগুলো প্রথম নিয়ে এ যেন প্রথম হওয়ার গল্প। অনুভূতির গল্প। উপলব্ধির গল্প। স্মৃতির গল্প। অপেক্ষার গল্প। নতুন নতুন জুটির গল্প। প্রতিটি বাঙালির ঘরে ঘরে এ যেন ছকভাঙা সম্পর্কের গল্প।

হ্যাঁ, সাঁঝবাতি! বড়দিনের মরশুমে মুক্তি পাচ্ছে সৌমিত্র-দেব-পাওলি অভিনীত সাঁঝবাতি। আজ, শুক্রবার নন্দনে হয়ে গেল সাঁজবাতির ট্রেলার লঞ্চ। বেঙ্গল টকিজ প্রযোজিত, অতনু রায়চৌধুরী নিবেদিত এই ছবি মুক্তি পাবে আগামী ২০ ডিসেম্বর। ছবিটি পরিচালনা করেছেন লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত পরিচালনায় অনুপম রায়।

এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের পুরোটাই মাতিয়ে রেখেছিলেন দেব। সাঁঝবাতিতে দেবের চরিত্রের নাম চাঁদু। অনুষ্ঠানের প্রযোজক-পরিচালক এবং পাওলি দামের সঙ্গে খুনসুটি করে কাটালেন চাঁদু। পিছনে লাগলেন ফুলিরও। এখানে ফুলির চরিত্রে অভিনয় করছেন পাওলি দাম।

দেব-পাওলি দু’জনেই ছবিটির গল্প শোনাতে গিয়ে বলেন, এমন চরিত্রের তাঁরা আগে কখনও অভিনয় করেননি। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে থাকলেও, এবং একই সময়ে কাজ শুরু করলেও সাঁঝবাতিতেই দেব-পাওলি জুটিকে প্রথম দেখা যাবে।

পাওলি সম্পর্কে দেব বলেন, “আমি আর পাওলি প্রায় সমসাময়িক। একই সময়ে ছবি শুরু আমাদের। কিন্তু ওর সঙ্গে জুটি বেঁধে এই প্রথম আমার কোনও ছবি মুক্তি পেতে চলেছে। পাওলির সঙ্গে আগে একটি সিনেমাতে অভিনয় করেছি, কিন্তু সেখানে ও আমার বোনের চরিত্রে ছিল। পাওলি প্রচুর পরিশ্রম করে। ওর থেকে শেখার আছে। ওর দায়বদ্ধতা আমাকে মুগ্ধ করে।”

ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গ বলতে গিয়ে দেব জানান, “সাঁঝবাতি এক ছকভাঙা সম্পর্ক-এর গল্প। অনুভূতির গল্প। চাঁদু প্রত্যেকের বাড়িতেই রয়েছে। বার্ধক্যের একাকিত্বের পাশে চাঁদু আর ফুলি যেভাবে দাঁড়িয়েছেন ছানা দাদু আর দিদার পাশে, সেটা এককথায় দারুণ অনুভূতি।”

সাঁঝবাতিতে দেবের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে পেরে খুশি পাওলিও। তাঁর কথায়, “ফুলির মতো এতো হাসি-খুশি চরিত্র আগে কখনও পাইনি। কিছু চাহিদা নেই, জীবনে দুঃখ কষ্টের মধ্যেও খুশি খুঁজে নিতে হয়। এই ছবিতে ফুলি সেটা দেখিয়েছে।”

ছবির প্রযোজক অতনু রায় চৌধুরী এবং দুই পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় জানান, অনেকগুলো প্রথম নিয়ে এই ছবি তৈরি হয়েছে। এবং সেই প্রথমগুলিকেই সঙ্গী করে তাঁরা সাঁঝবাতিকে বক্সঅফিসে প্রথম দেখতে আশাবাদী। সেই প্রথমের তালিকায় কী কী আছে? পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় জানান, এই ছবিতে সৌমিত্র এবং দেবের প্রথম জুটি। এই ছবিতেই আবার দেব-পাওলির প্রথম জুটি, বেঙ্গল টকিজ-এর প্রথম ছবি সাঁঝবাতি, প্রযোজকের সঙ্গে দুই পরিচালকেরও এটি প্রথম জুটি। সব মিলিয়ে অনেকগুলি প্রথম নিয়ে তৈরি হচ্ছে ছকভাঙা সম্পর্কের গল্প সাঁঝবাতি।

পাশাপাশি এঁরা প্রত্যেকেই দেবের প্রশংসা করে বলেন, গত নভেম্বরে ছবির কাজ শুরু হয়। এক বছর ধরে চলতে চলতে এই নভেম্বরে তা শেষ হয়। তাঁরা শুরুতে ভাবতেই পারেননি দেবের মত এতবড় মাপের হাইপ্রোফাইল একজন হিরো কিভাবে নিজেকে ভেঙে ভেঙে চরিত্রটাকে দাঁড় করিয়েছে। তাঁরা অভিভূত।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...