Sunday, June 14, 2026

ঠাকরে-রাজ ঠেকাতে হিন্দু মহাসভার মামলা খারিজ সুপ্রিম কোর্টে

Date:

Share post:

মহারাষ্ট্রে বিজেপি-বিরোধী সরকার গঠন আটকাতে পিছনের দরজা দিয়ে বিজেপির খেলাও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত৷ সরকার গঠনের জন্য শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের ভোট-পরবর্তী জোটকে চ্যালেঞ্জ জানিয়ে পেশ করা এক আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টে। শুক্রবার এই আবেদনটি খারিজ করে শীর্ষ আদালত জানায়, যে কোনও রাজনৈতিক দলেরই জোটবদ্ধ হওয়ার অধিকার আছেন সেই অধিকার আদালত খর্ব করতে পারে না।
বিচারপতি এন ভি রমনা, অশোক ভূষণ এবং সঞ্জীব খান্নার বেঞ্চ মামলা খারিজ করে বলেছে, “সাংবিধানিক নৈতিকতা আর রাজনৈতিক অধিকার আলাদা।গণতন্ত্রে রাজনৈতিক দলগুলির অন্যান্য দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার অধিকার হ্রাস করতে আদালত পারে না”।

সুপ্রিম কোর্টে মামলাটি করে অখিল ভারত হিন্দু মহাসভার প্রমোদ পণ্ডিত যোশী৷ যোশীর আইনজীবীকে বিচারপতি জানান, “ভোট-পরবর্তী জোটের ব্যাপারে আদালতের হস্তক্ষেপে আশা করবেন না। কারণ সেখানে আদালতের কোনও এক্তিয়ার নেই৷

সেই সিদ্ধান্ত জনসাধারণ নেবে৷

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...