Friday, June 26, 2026

লাইনে কাজের জন্য ৮ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

Date:

Share post:

রেললাইনে কাজের জন্য শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে দক্ষিণ পূর্ব শাখায়। এর জেরে একজোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি দূরপাল্লার গাড়ি সময়সূচির পরিবর্তন করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই রেললাইনে কাজ চলার কারণে রেল পরিষেবা ব্যাহত হচ্ছে। এবার হাওড়ার কারশেড এলাকায় কাজের জন্য টানা ৮ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল সূত্রে খবর, শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। এরজেরে

• আপ ও ডাউন পাঁশকুড়া লোকাল বাতিল করা হয়েছে।

• ইস্পাত এক্সপ্রেস সকাল ৬টা ৫৫মিনিটের পরিবর্তে সকাল ৯টা ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

• ফলকনুমা এক্সপ্রেস ৭টা২৫মিনিটের বদলে ৯টা ১০মিনিটে ছাড়বে।

• দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়ার বদলে সাঁতরাগাছি থেকে ছাড়বে।

এছাড়াও রবিবার সকালে, খড়্গপুর ডিভিশনের বিভিন্ন স্টেশনে ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...